নদীর একূল ভাঙ্গে অকূল গড়ে এইতো নদীর খেলা,
সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যেবেলা।
শত শত বছর ধরে মানুষ অবলোকন করছে সৃষ্টিকর্তার উত্থান পতনের এমন নিদর্শন। আজ যে ১০ তালায় আগামীকাল সে গাছ তলায়! মহান আল্লাহ তায়ালা সকল মানুষকেই পরীক্ষা দিয়ে রেখেছেন। কাউকে ছেলে সন্তান দিয়ে পরীক্ষা, কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা, কাউকে ছেলে-মেয়ে কোনটাই না দিয়ে পরীক্ষা,
কাউকে উভয়টাই দিয়ে পরীক্ষা!
কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা! সবাই কোন না কোন পরীক্ষায় নিমজ্জিত! মহান রব্বুল আলামিন বলেন, আমি এই আসমান সমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যকার সমস্ত জিনিস খেলাচ্ছলে সৃষ্টি করিনি। এসব আমি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানেনা।
( সূরা দোখান আয়াত নাম্বার ৩৮-৩৯)।
বেশিরভাগ মানুষই দুনিয়াটাকে খেল তামাশা হিসেবে গ্রহণ করে এবং পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোন সুযোগ নেয়না!
সূরা আনকাবুতের শুরুতেই আল্লাহ বলছেন, মানুষ কি মনে করে নিয়েছে যে, ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? আর আমরা তো নিশ্চয়ই পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যুক। (সূরা আনকাবুত আয়াত নাম্বার ২-৩)।
মানুষকে এবং জ্বীনদেরকে আল্লাহ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য বলেছেন শুধুমাত্র তারই বা ইবাদতের জন্যই তিনি জিন ও মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষকে জীবনের প্রত্যেক ক্ষেত্রেই চিন্তা করে করে কদম দেয়া উচিত যে, সে যা করছে তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করছে? আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য করছে? নাকি হাসি তামাশার জন্য করছে?
এজন্য আমরা দেখি, কখনো কেউ ক্ষমতাসীন হন, আবার কখনো আল্লাহ ক্ষমতা কেড়ে নেন কিন্তু ইতিহাসের এটাই চরম শিক্ষা যে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না!
যখনই মানুষ চেয়ার পায় বা ক্ষমতা পায় তখনই মানুষ ধরাকে সরাজ্ঞান করে!
আর যারা মৃত্যুর পর আখেরাতে আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে মনে করে তারা ধরাকে সরাজ্ঞান করে না বরং নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব সম্পাদন করে থাকে যার বিনিময় আল্লাহতালা অবশ্যই আদালতে আখেরাতে পুরস্কৃত করবেন । ধন সম্পদ, অর্থ-কড়ি, ক্ষমতা কোনটার লোভই তাকে স্পর্শ করতে পারে না।
বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ২০২৪ এর শেখ হাসিনা পর্যন্ত অর্ধশতাব্দীর মধ্যে কতজনের উত্থান আর কত জনের পতন আমরা লক্ষ্য করলাম। যারা দেশ ও জাতির সাথে গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করেছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আর যারা সত্যিকারের দেশপ্রেম নিয়ে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে, দুর্নীতি, স্বজন প্রীতি, ক্ষমতার লিপ্সা যাদেরকে কলঙ্কিত করতে পারেনি তাদের মধ্যে অন্যতম দেশ প্রেমিক, ন্যায় ও সত্যের পক্ষে আপোসহীন, নির্জলা সত্যবাদী এক উজ্জ্বল নক্ষত্রের নাম মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।
আসুন আমরা এ পার্বে তাঁর ব্যাপারে সংক্ষেপে জানার চেষ্টা করি।
জন্ম : জনাব মাহমুদুর রহমান ১৯৫৩ সালের ৬ জুলাই কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।
শিক্ষা : তিনি ১৯৭৭ সালে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর অনার্স ডিগ্রী অর্জন করেন।অতঃপর ১৯৮৬ সালে জাপান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা অর্জন করেন।
১৯৮৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে এম বি এ ডিগ্রী অর্জন করেন।
পেশা : তিনি ব্রিটেনের গ্যাস কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে পেশা শুরু করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও মুন্নু সিরামিক,পদ্মা টেক্সটাইল বেক্সিমকো গ্রুপ ইত্যাদিতে প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে দক্ষতার সাথে ও সুনামের সাথে দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেন।
তিনি ১৯৯৮ সালে তিনি বিদেশ থেকে বাংলাদেশ চলে আসেন এবং ১৯৯৯ সালে বাংলাদেশে প্রথম আর্টিশন সিরামিক লিমিটেড নামে একটা কোম্পানি গঠন করে দেশে প্রথম সিরামিক জগতে প্রযুক্তিগত বিপ্লব সাধন করেন। ২০০১ সালে সাবেক প্রধান বিচারপতি জনাব লতিফুর রহমানের নেতৃত্বে কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে বিএনপি জোট ক্ষমতায় আসলে ২০০২সালে জনাব মাহমুদুর রহমান কে জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে গুরু দায়িত্ব দেয়া হয়। তিনিই প্রথম বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ৫ আই থিওরি প্রণয়ন ও প্রয়োগ করে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির বৈপ্লবিক ভূমিকা রাখেন। ২০০২ থেকে ২০০৩ সালে মাত্র ৫২ মিলিয়ন বৈদেশিক বিনিয়োগ থেকে এক বছরে ১২১মিলিয়ন মার্কিং ডলারে উন্নীত করেন এটাই দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিনিয়োগ তৎকালীন সময় যা ডক্টর মাহমুদুর রহমানের অনবদ্য অবদান। আরো উল্লেখ করার মতো বিষয় হল ২০০৪ সালে জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিদেশি বিনিয়োগ ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় যা ২০০২ সালে তিনি পেয়েছিলেন ৫২ মিলিয়ন মাত্র। বাংলাদেশের ইতিহাসে জাতির বিনিয়োগ বোর্ডে তখন তিনি, দুর্নীতিমুক্ত ও যুগান্তকারী বৈপ্লবিক অবদান রাখেন চার দলীয় জোট সরকারের সময়। ২০০৪ সালে ভারতীয় র এবং হাসিনা সহ দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটে এবং ২০ জন লোক মারা যায়। এমতাবস্থায় শেখ হাসিনার নেতৃত্বে হরতাল, অবরোধ ও নৈরাজ্য চলতে থাকে। এসময় জনাব মাহমুদুর রহমান দুটি বড় রাজনৈতিক দলকেই রাজনৈতিক অস্থিরতার জন্য কঠিন সমালোচনা করেন এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে দেশের এমন অস্থিতি শীলতা কোনভাবে গ্রহণযোগ্য নয় বলে অভিমান ব্যক্ত করেন। রাজনৈতিক অস্থিরতার এহেন সংকটকে কেন্দ্র করে তিনি বেগম খালেদা জিয়াকে ২০০৪ সালে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য পদত্যাগ পত্র জমা দেন। কিন্তু বেগম খালেদা জিয়া তাঁর পদত্যাগ পত্র প্রত্যাখ্যান করায় তিনি চুক্তির দুই বছর মেয়াদ পূর্ণ করেন এবং দুর্নীতিমুক্ত ও নিষ্ঠাবান বেনের ভোট চেয়ারম্যান হিসেবে উজ্জ্বল স্বাক্ষর রাখেন ।
২০০৮ সাল থেকে ডক্টর মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকা ক্রয় করে নেন এবং মালিক পক্ষের সম্পাদক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি একদিনের জন্যেও অবহেলা করেননি। দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে মুসলিম জাতিসত্তার পক্ষে, অগণতান্ত্রিকতার বিপক্ষে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে তিনি অনবরত দেশ প্রেমিকও অকুতভয়ী কলম সৈনিক হিসেবে লিখতে থাকেন, বলা বাহুল্য , একটা অখ্যাত পত্রিকা আমার দেশকে তিনি তার খুরধার লেখা এবং চৌকস সম্পাদনার মাধ্যমে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাটুরিয়া এমনকি আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত আমার দেশকে অনেক বড় জনপ্রিয় পত্রিকা হিসেবে দাঁড় করান এবং লেখনীর জগতে বা সাংবাদিকতার জগতে তিনি আরেকটা বিপ্লব সাধন করেন, দেশ ও দেশের মানুষের পক্ষে সাংবাদিকতার দায়িত্ব কাকে বলে কত প্রকার ও কি কি তিনি অক্ষরে অক্ষরে শিখিয়ে দেন!
২০০৮ সালে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে পাতানো ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে তৎকালীন মঈন উ: আ: মজিব কন্যা শেখ হাসিনাকে এক আজগুবি একক সংখ্যাগরিষ্ঠ আসন উপহার দিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে দেয়!
মজলুম সম্পাদক মাহমুদুর রহমান তৎকালীন সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে ২০০৮ সাল থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করে একাই একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করেন!
২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অর্ধশ শতাধিক বার সরকারিভাবে ও দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা, হয়রানি করা, ডিমান্ডের নামে অমানবিক, লোমহর্ষক ও পৈচাশিক আচরণ চলতে থাকে। বলা বাহুল্য শেখ হাসিনার ফ্যাসিবাদী সময়কালে শেখ হাসিনা মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২০১৩ সালের ১১ এপ্রিল কাওরান বাজারের আমার দেশ পত্রিকা কার্যালয় থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে ডিবি কার্যালয় নিয়ে যায় এবং তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করতে করতে ১০৭ টি পর্যন্ত মিথ্যা, বানোয়াট, অদ্ভুত, আজগুবি, হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত মামলা হামলা করে আক্রমণ চালাতেই থাকে। একবার মামলায় মুক্তি পেয়ে কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণ থেকে গাড়িতে ওঠার আগেই ছাত্রলীগ দিয়ে নির্মম অত্যাচার ও রক্তাক্ত করে যা আজ পর্যন্ত মিডিয়া জগতে ফ্যাসিবাদী অত্যাচারের এক নির্মম চিত্র হিসেবে ভেসে বেড়াচ্ছে অর্থাৎ বছরের পর বছর জেল, জুলুম, নির্যাতন অনবরত তাঁর উপর চালাতেই থাকে এবং তাকে একপর্যায়ে দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করে।
আরো দুঃখজনক বিষয় হলো স্বৈরাচারী, খুনি, ডাইনি, রক্ত পিপাস্বীনি,ভারতের দাসী, ও বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের জন্য জালেম হিসেবে জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা এই হাসিনা বানোয়াট মামলা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যে, সে তার স্বৈরাচারী ও অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় কলামিস্ট যায়যায়দিন পত্রিকার সম্পাদক জনাব শফিকুর রেহমানকে মামুদরহমানের সাথে জড়িয়ে আমেরিকা প্রবাসী হাসিনার কুলাঙ্গার পুত্র জয় কে আমেরিকা থেকে অপহরণ ও হত্যার চেষ্টার অলীক, অবান্তর এবং হাস্যকর মামলায় শুধু আসামি করেনি বরং তড়িঘড়ি করে তৎকালীন ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত রায় ঘোষণা করে তাঁদের শাস্তি নিশ্চিত করে।
দেশের বাইরে চলে গিয়েও মাহমুদুর রহমান বসে থাকেন নি। তিনি তাঁর ফ্যাসিবাদ ও জুলুম বিরোধী এবং ভারতের আগ্রাসী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অনবরত সোচ্চার কন্ঠে প্রতিবাদ জানাতে থাকেন। ৫ আগস্ট ২০২৪ সালে দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, পেশা নির্বিশেষে আবাল - বৃদ্ধ -বনিতা, উকিল, ডাক্তার, শ্রমিক, দোকানদার, ছাত্র, ছাত্রী, তরুণ, তরুণী সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিদেশে থেকেও তিনি তাঁরবৈপ্লবিক ভূমিকা পালন করে যান এবং বিপ্লব উত্তর সরকারকে শুরু থেকেই বিপ্লবী মনোভাব নিয়ে ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঘটিত সরকারকে পরামর্শ দিতে থাকেন। গত ২৭ এ সেপ্টেম্বর শুক্রবার সকাল বেলা মায়ের মারাত্মক অসুস্থতার কারণে জরুরী ফ্লাইট করে হাসপাতালে মাকে দেখতে চলে আসেন। বিমানবন্দরে ল্যান্ড করতে না করতেই হাজার হাজার মানুষ তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর পৌঁছে যায় এবং উপস্থিত জনতা কে
লক্ষ করে জুলাই আগস্ট এর শহীদদের ব্যাপারে দীপ্ত কন্ঠে ঘোষণা দেন এদেশের মানুষ শত শত বছর ধরে ২০২৪ এর শহীদদেরকে তিতুমীরের মতো স্মরণ করবে। তদুপুরি ছাত্র জনতার বিপ্লবে ঘটিত সরকারের বৈপ্লবিক ভূমিকা পালনে যে দুর্বলতা ও ত্রুটি লক্ষ্য করেছেন সেগুলো তুলে ধরেন এবং বিপ্লব সফল হয়ে বিশ্বজোড়া খেতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঘটিত বিপ্লবী সরকারের ভেতর স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস হোঁচট খাচ্ছেন ও বিপ্লবের আকাঙ্ক্ষার যথাযথ বহিঃ প্রকাশে ঘটাতে পারছেন না, সে ব্যাপারে তিনি সোচ্চার কণ্ঠে আবারো প্রতিবাদের ধ্বনি তোলেন এবং কোন রকমের আপস বা আবেদনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি না নিয়ে জেলে চলে যান এবং আইনি লড়াইয়ের মাধ্যমে ও জনগণের প্রতিবাদের মুখে প্রশাসনের ভেতরকার ষড়যন্ত্রকারীরা তাকে ৪ অক্টোবর ২০২৪ কারাগার থেকে মুক্ত করেন। আমরা আশা রাখি ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদের, সাম্য মানবিক মর্যাদা , ন্যায়বিচার, মুসলিম বাংলাদেশি জাতিসত্তার ঐক্য অক্ষুন্ন ও সমুন্নত করতে অনন্য ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে মাহমুদুর রহমান তার প্রতিবাদী কন্ঠস্বর অব্যাহত রাখবেন এবং এই দেশ এবং জাতির কল্যাণে সাধ্যমত গৌরব উজ্জ্বল ভূমিকা রাখবেন ইনশাল্লাহ।
লেখক,কলামিস্ট ও সাহিত্যিক। মোহাম্মদ এনামুল হক জীবন, সেক্রেটারী,ঢাকা বিভাগ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা
মোবাইল/whatsapp :০১৩২২৫৪৯৭২৫
ইমেইল : jibonv21@ gmail.com
ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসন বিরোধী অকুতোভয়ী ও অনন্য উজ্জ্বল নক্ষত্র মাহমুদুর রহমান।।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:35 pm