পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর পানিশূন্য হয়ে যায় ফলে শক্তি কমে যায়। তাই ইফতারের সময় এমন খাবার খাওয়া উচিত, যা দ্রুত শক্তি পুনরুদ্ধার করে, শরীরকে হাইড্রেটেড রাখে এবং সহজে হজম হয়। এক্ষেত্রে ফল হলো সবচেয়ে ভালো ও স্বাস্থ্যকর খাবার।
ফল প্রাকৃতিকভাবে পুষ্টিকর, হালকা এবং সহজে হজমযোগ্য, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। তাই ইফতারে খাবার তালিকায় বেশি বেশি ফল-মূল রাখার চেষ্টা করা উচিত। ইফতারে ফল-মূল খাওয়াতে রয়েছে অসংখ্য উপকারিতা।
আসুন এক নজরে জেনে নেওয়া যাক:
ফল দ্রুত শক্তি যোগায়:
ফলে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ) থাকে, যা শরীরলে দ্রুত শক্তি যোগায়। সারাদিন না খেয়ে থাকার পর রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, ফল খেলে তা দ্রুত পূরণ হয়।
ফল পানিশূন্যতা দূর করে:
তরমুজ, কমলা, পেপে, শসা, আঙুর, স্ট্রবেরি ইত্যাদী এ ধরনে ফলে পানির পরিমাণ বেশি থাকে। এগুলো শরীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা রোজার সময় খুবই গুরুত্বপূর্ণ।
ফল হজমে সহায়তা করে:
ফলে থাকে প্রচুর ফাইবার ,যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করে।
ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
ফলে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটা রোজার সময় সুস্থ থাকতে সাহায্য করে।
ফল ডিহাইড্রেশন ও এসিডিটি কমায়:
গরমের দিনে রোজা রাখলে ডিহাইড্রেশন ও এসিডিটি হওয়ার সম্ভবনা থাকে। তরমুজ, বেল, ডাবের পানি ইত্যাদি খেলে এসিডিটি কমে এবং শরীর ঠান্ডা থাকে।
ইফতার শুরু করুন খেজুর দিয়ে, এরপর অন্য ফল খান। ফলের সাথে দই বা চিয়া সিড মিশিয়ে খেলে আরও উপকারীতা পাওয়া যায়। ফলের রসের বদলে পারলে আসল ফল খান, কারণ জুসে ফাইবার কম থাকে। আর ফল কাটার পর বেশি সময় রাখবেন না, এতে পুষ্টিগুন নষ্ট হতে পারে।
ইফতারে যে কারনে ফল খাওয়া জরুরি

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:22 pm