ড. মালা খান-এর এশিয়া রিসার্চ অ্যাওয়ার্ড কর্তৃক ”রিসার্চার অফ দা ইয়ার-২০২৪” অ্যাওয়ার্ড অর্জন

  বিশেষ প্রতিনিধি    28-03-2024    11500
ড. মালা খান-এর এশিয়া রিসার্চ অ্যাওয়ার্ড কর্তৃক ”রিসার্চার  অফ দা ইয়ার-২০২৪” অ্যাওয়ার্ড অর্জন

গত ২৪ মার্চ-২০২৪ বিআরআইসিএমের সম্মানিত মহাপরিচালক ড. মালা খান গবেষণায় অসামান্য অবদানের জন্য এশিয়া রিসার্চ অ্যাওয়ার্ড কতৃক ইন্টারন্যাশনাল ইনোভেটিভ রিসার্চ অ্যাওয়ার্ড হিসেবে ”রিসার্চার অফ দা ইয়ার-২০২৪” অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

আমেরিকান চেম্বার অফ রিসার্চ, ওয়ার্ল্ড রিসার্চ কাউন্সিল, United_Medical Council, International Journal for Science, Technology & Academic Research, Times of Research এবং Chronicles Time-এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরীতে ASIA RESEARCH AWARDS প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন দেশের গবেষক-একাডেমিক বিশেষজ্ঞদের পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে মনোনীতেদের গবেষণা কর্মগুলিকে বিচার-বিশ্লেষণ করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় গবেষক-পেশাজীবিদের কাজ, গবেষণা, অধ্যয়নের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা হিসেবে।

এশিয়ার ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ড গবেষণা ও একাডেমিক উৎকর্ষের বিভিন্ন দিকগুলিতে শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের জন্য প্রদত্ত সম্মান। ISTRA 2024 এখন বিশ্বব্যাপী গবেষণা ও একাডেমিক শ্রেষ্ঠত্বের একটি মানদণ্ড হিসেবে বিবেচিত।

বর্তমানে, বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক গবেষণা পুরস্কার রয়েছে। AIRA-এর মূল উদ্দেশ্য হল সামগ্রিক কর্মক্ষমতা মান বাড়ানোর জন্য একটি প্রতিযোগিতা তৈরি করা এবং সেরা পারফরম্যান্স মনোনীতদের অর্জনকে স্বীকৃতি দেওয়া।

সূত্রঃ https://asiaresearchawards.com/2024/06/03/dr-mala-khan-has-won-the-asias-innovative-researcher-of-the-year-award-in-innovative-research-2024/

বিজ্ঞান ও প্রযুক্তি-এর আরও খবর