বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এ কারণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না এ প্রজন্মের শিক্ষার্থীরা। ভাষা সৈনিকদের প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকলেও বাঁশ আর কাঠ দিয়ে তৈরি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। আবার অনেক শহীদ মিনারের জরাজীর্ণ অবস্থা। কিছু কিছু শহীদ মিনার অযত্নে অবহেলায় পড়ে আছে। শুধু একুশে ফেব্রুয়ারি,২৬ শে মার্চ ও ১৬ ডিসেম্বর এলেই ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এখানেই শেষ নয়, দেশের কতটি মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, সেই তথ্য ও নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ফলে দেশের প্রায় ৩৮ হাজার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের মধ্যে ঠিক কতটা তে নেই শহীদ মিনার ,তা জানা সম্ভব হয়নি। তথ্য মতে, বিভিন্ন কলেজে শহীদ মিনার থাকলেও অধিকাংশ স্কুল ও মাদ্রাসায় শহীদ মিনার নেই। আর এ সংখ্যা প্রায় ২০ হাজারের মতো হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছেন। অপরদিকে বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার। এর মধ্যে প্রায় ২৪ হাজার বিদ্যালয়ে শহীদ মিনার নেই বলে জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অনুজ কুমার রায়। তিনি জানিয়েছেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ করেছে তারা। উল্লিখিত হিসাব অনুযায়ী, দেশে অন্তত ৪৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, প্রত্যেক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরির জন্য ২০০৮ সালে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই হিসাবে ইতোমধ্যে ১৭ বছর সময় কেটে গেছে। এখনো যদি অর্ধলাখ প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকে, সেটা অপ্রত্যাশিত। তিনি বলেন, বায়ান্ন আর মহান ভাষা আন্দোলনের সাথে এদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি নিবিড়ভাবে সম্পৃক্ত। এটা আমাদের গৌরবের ইতিহাস এবং মহান ভাষা আন্দোলনের পথ ধরেই এদেশের সব স্বাধিকার আন্দোলন হয়েছে। শহীদ মিনার একটা প্রতীকমাত্র। শিক্ষাপ্রতিষ্ঠানে না থাকলেও শহীদ দিবস উদযাপন বন্ধ থাকে না। অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনার তৈরি করে শিক্ষার্থীরা এই দিবস গুলো পালন করে আসছে। কিন্তু যখন ইউনেস্কো আমাদের এই দিবসকে স্বীকৃতি দিয়েছে এবং তা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে, তখন এই শহীদ মিনার নির্মাণ করা জরুরি। আর এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় না। তাই কোনো অজুহাতে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই।
২০০৮ সালের সরকারি নির্দেশনা থাকলেও শহীদ মিনার নির্মাণের বিষয়টি সর্বপ্রথম আলোচনায় আসে ২০১০ সালে। ওই বছরের ২৫ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গ্রন্থাগার সহ জাদুঘর এবং জাদুঘরের ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ তথ্য পঞ্জিকা রাখা, ভাষা সংগ্রামীদের তালিকা তৈরি ও প্রকাশ এবং সব বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও মর্যাদা সহ আটটি নির্দেশনা দেন হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ।
অন্যদিকে গত বছরের( ১৪ জুন-২০২১) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন। তাতে কেন্দ্রীয় শহীদ মিনারের কাঠামো অনুসরণ করে দেশে-বিদেশে সর্বত্র একই ধরনের শহীদ মিনার নির্মাণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
ইতোমধ্যে অবশ্যই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শহীদ মিনার নির্মাণের কিছু উদ্যোগ নিয়েছে। যদিও এ ক্ষেত্রে বাধ্যবাধকতা বা আনুষ্ঠানিক অর্থ বরাদ্দের তথ্য পাওয়া যায়নি। মাউশির ২০১৬ সালের এক অফিস আদেশে দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে শহীদ মিনার নির্মাণ ও সংস্কারের নির্দেশ দেওয়া হয়। সংস্থার সহকারী পরিচালক (কলেজ-৪) ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, দেশের যেসব সরকারি ও বেসরকারি স্কুলে শহীদ মিনার নেই, সেসব স্কুলে অতি দ্রুত শহীদ মিনার নির্মাণ করতে হবে। এছাড়া যেসব স্কুলে শহীদ মিনার জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো যথাসম্ভব দ্রুত সংস্কার করতে হবে। ২০২০ সালে একই ধরনের একটি নির্দেশনা জারি করে সংস্থাটি। কিন্তু বাস্তবতা হচ্ছে, অর্ধেক প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি। এ ব্যাপারে একটি প্রকল্প নেওয়া হলেও তা থমকে আছে। বিষয়টি মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, কতটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেই তথ্য আমাদের কাছে নেই। তবে নিজস্ব বা স্থানীয় অর্থায়নে শহীদ মিনার তৈরির ব্যাপারে নির্দেশনা আছে।
পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলের প্রস্তাবিত শহীদ মিনারের অর্থায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ ব্যাপারে সংস্থাটির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেখানে তা নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। সেটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কোনো বিদ্যালয় যদি শহীদ মিনার তৈরি করার জন্য টাকা চায় তবে সংস্কার ও মেরামত খাত থেকে তা সংস্থানের ব্যবস্থা করা হয়। আমরা এ পর্যন্ত ২ হাজারের মতো প্রতিষ্ঠানে এ খাত থেকে অর্থ বরাদ্দ করেছি।
এদিকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছে ডিপিই। সংস্থাটি সম্প্রতি সারা দেশে অভিন্ন শহীদ মিনার তৈরির জন্য ডিজাইন পাঠিয়েছে। তবে এ খাতে বরাদ্দ না থাকায় স্কুল-কমিউনিটির যৌথ উদ্যোগে তা নির্মাণ করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিপিই পরিচালক মনীষ চাকমা বলেন, এ নিয়ে একটা কমিটি কাজ করছে। তবে উচ্চ আদালতের নির্দেশনার পর বিচ্ছিন্নভাবে অনেক বিদ্যালয় নির্মাণ করে ফেলেছে। পরে কমিটি থেকে এক বছর আগে শহীদ মিনারের দুটি ডিজাইন করে দেওয়া হয়েছে। মূলত দুটি সমস্যার কারণে শহীদ মিনার নির্মাণের কাজ এগোচ্ছে না। প্রথমত, সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জায়গা নেই। দ্বিতীয়ত, এ খাতে বরাদ্দ নেই। তবে বিদ্যালয়গুলোয় অন্যান্য খাতে প্রচুর বরাদ্দ যায়। কমিউনিটির অংশগ্রহণ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করতে পারে। সেই অনুমতি দেওয়া আছে। সিরাজগঞ্জের কাজিপুর বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, এটা ঠিক যে শহীদ মিনার তৈরির বরাদ্দ তারা পাননি। কিন্তু সরকার বিদ্যালয় চালানোর জন্য বছরে ‘স্লিপ’ নামে যে তহবিল দেয়, সেখান থেকে অর্থ নিয়ে তারা একটি শহীদ মিনার তৈরি করেছেন। অন্যরা চাইলে এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারে।
তৎকালীন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছিলেন, আমরা মনে করি সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার হওয়া দরকার। আমি আমার চত্বরে করেছি। যখন যেখানে যাই সেখানে দেখি বাঁশ ও কাঠসহ যে যা পারে তাই দিয়ে শহীদ মিনার বানিয়ে নেয়। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে।
সূত্র জানায়, দেশের ৬৩ হাজার ৬০১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার আছে মাত্র ২৩ হাজার ৬০০টিতে। বাকি ৪০ হাজার বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অন্যদিকে, মাধ্যমিক স্তরের ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র সাড়ে ১০ হাজার প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। বাকি সাড়ে ২২ হাজার প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
এ অবস্থায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ২০১৯ সালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য একটি প্রকল্প নেয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়কে। কিন্তু সেই সুপারিশ আজও বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ এবং ভৌত অবকাঠামো বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে এ সংক্রান্ত স্বতন্ত্র কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে পরিকল্পনা সচিব মামুন-রশীদ বলেছিলেন, আমার নজরে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের কোনো প্রকল্প চোখে পড়েনি। তবে শিক্ষা মন্ত্রণালয় যদি এই ধরনের প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় তাহলে আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।
১৫ নভেম্বর-২০২২ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান জানিয়েছেন, কতগুলো স্কুলে শহীদ মিনার নেই সেগুলোর তথ্য আমরা সংগ্রহ করছি। তবে এখনো সব তথ্য হাতে পাইনি। সরকারের একটা গাইড লাইন আছে। সেই গাইড লাইন অনুযায়ী আমরা কাজ করব।সব শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার হওয়া দরকার,এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি।
২১-শে ফেব্রুয়ারি,২৬-শে মার্চ এবং ১৬-ডিসেম্বর পুঁজি করে লাল সবুজের যে সোনার বাংলাদেশ আজ বিস্ময়কর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তা নি:সন্দেহে গর্ব করার মতো।উল্লেখিত অর্জণ ছিনিয়ে আনতে জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের মূল্যবান জীবন অকাতরে বিনিয়োগ করে গেছেন একটি লাল সবুজের পতাকার জন্য। আজ দুঃখ জনক হলেও সত্য,স্বাধীনতার এত বছর পরেও তাদের শ্রদ্ধাভরে স্মরণ করার প্রতীক শহীদ মিনার নির্মাণের আলাদা কোন প্রকল্প নেই।অথচ এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে,অনেক নেতারাই দেশে সম্পদের পাহাড় গড়েছে আবার এই দেশের উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বলতে গেলে প্রতিনিয়তই একনেকের সভায় হাজার হাজার কোটি টাকার বিল পাস হচ্ছে,নেতারা গণতন্ত্রের কথা বলেন,স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেন। স্বাধীনতা পক্ষ ও বিপক্ষের শক্তির কথা বলেন,অথচ আসল জায়গায় কবি নীরব,কবি আর ভাষা খুঁজে পায়না। তাই আমি আশাবাদী,দলমত,জাতি-ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার জন্য হোক অমর একুশের অঙ্গীকার সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ হোক শহীদ মিনার।
লেখক: এম.এ.জলিল রানা.সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট: ১৬ ফেব্রুয়ারী-২০২৫।
অমর একুশের অঙ্গিকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ হোক শহীদ মিনার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:39 pm