(ছোট্ট শিশু কাঁদামাটি,যেমন খুসী তেমন গড়ী,সুশিক্ষার আদলে গড়তে হবে তারাতারি,নামী দামী প্রতিষ্ঠান,গাড়ী গাড়ী বই,ভালোর চেয়ে মন্দই বেশী নমেই হৈ,চৈ,যেখানে মোদের হাতে খড়ি,অ আ ক খ শিখি,নেই কোন তাঁর তুলনা,মাতা পিতা আদর্শ শিক্ষার বুনিয়াদ ভূলে গেলে চলবে না)। ">
(ছোট্ট শিশু কাঁদামাটি,যেমন খুসী তেমন গড়ী,সুশিক্ষার আদলে গড়তে হবে তারাতারি,নামী দামী প্রতিষ্ঠান,গাড়ী গাড়ী বই,ভালোর চেয়ে মন্দই বেশী নমেই হৈ,চৈ,যেখানে মোদের হাতে খড়ি,অ আ ক খ শিখি,নেই কোন তাঁর তুলনা,মাতা পিতা আদর্শ শিক্ষার বুনিয়াদ ভূলে গেলে চলবে না)। ">

থামছেনা বহুমাত্রিক ধর্ষণ-প্রতিরোধে আমার বিশ্লেষণ

  বিশেষ প্রতিনিধি    16-03-2025    186
থামছেনা বহুমাত্রিক ধর্ষণ-প্রতিরোধে আমার বিশ্লেষণ

(এসো,এসো হে, দেশ সেবার কান্ডারী,আপন হাতে গড়িয়া তুলি মোরা আদর্শ মাতৃভূমি)। মারা গেছে মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুটি । বৃহস্পতিবার (১৩ মার্চ-২০২৫ ) দুপুর আনুমানিক ১ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গেল ৮ মার্চ-২০২৫ রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন অন্তঃসত্ত্বা এক নারী। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী কয়েক দিন আগে ঢাকায় আসেন।

একই রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন মেয়েটির সৎবাবা।

১০ মার্চ-২০২৫ রাঙামাটি জেলা শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ কুমার চাকমা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। এ ঘটনায় ১০ মার্চ-২০২৫ বিকেলে ১৫ বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

আবার একই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান হাবু (৪২) নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব-১১।

২০২৫ সালের জানুয়ারিতে ধর্ষণের মামলা বেশি:

পুলিশ সদর দপ্তরের ধর্ষণ মামলার এক পরিসংখ্যান বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের ঘটনায় ২০২৩ সালে মামলা হয়েছে ৫ হাজার ১৯১টি। ২০২৪ সালে মামলা হয়েছে ৪হাজার ৩৯৪টি। ২০২৩ সালের জানুয়ারি-২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ২৫ মাসে দেশব্যাপী ধর্ষণের ঘটনায় মোট মামলা হয়েছে ৯ হাজার ৯৭৭টি। এই হিসেবে প্রতিদিন গড়ে ১৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।

এদিকে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জানুয়ারি মাসে দায়ের করা ধর্ষণ মামলার পরিসংখ্যান বলছে, ৩ বছরের জানুয়ারির মধ্যে চলতি বছরের জানুয়ারিতে মামলা হয়েছে সবচেয়ে বেশি। ২০২৩ সালের জানুয়ারিতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ৩৫৪, ২০২৪ সালের জানুয়ারিতে ৩০৮ এবং ২০২৫ সালের জানুয়ারিতে মামলা হয়েছে ৩৯২টি ।

আইন ও সালিশ কেন্দ্র: আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, ২০২৩-২০২৪ সালে শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৩৪টি করে। আর চলতি বছর জানুয়ারিতে ১ মাসে শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২১টি। গেল ১২ মাসে দেশে ৪১ শতাংশ নারী নানান রকম সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮ দশমিক ৯ শতাংশ যৌন সহিংসতাজনিত।

(বিবিএস) ও (ইউএনএফপিএ)এর জরিপ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৪ সালের এক জরিপে উঠে এসেছে, দেশের ৭০ শতাংশ নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতার শিকার হন। গেল ১২ মাসে বাংলাদেশে ৪১ শতাংশ নারী নানান রকম সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮ দশমিক ৯ শতাংশ যৌন সহিংসতাজনিত।

গত দশকে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে যৌন সহিংসতার এ হার ছিল ২৭ দশমিক ২ শতাংশ, ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ; এটা শহরে ৩১ দশমিক ৩ ও গ্রামে ২৮ শতাংশ।

জরিপ তথ্যে বলা হয়েছে, সহিংসতার শিকার নারীদের প্রায় ৬৪ শতাংশ তাদের সাথে ঘটে যাওয়া সহিংসতার কথা কখনো কাউকে বলেননি। বিশেষ করে পরিবারের সুনাম রক্ষার আকাঙ্ক্ষা, সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ এবং এ ধরনের সহিংসতাকে‘স্বাভাবিক’বলে মনে করার প্রবণতাসহ বিভিন্ন কারণ থেকেই মূলত এ নীরবতা।

ইউনিসেফের তথ্য: ইউনিসেফের দেওয়া তথ্যমতে,পৃথিবীতে এ মুহূর্তে জীবিত প্রায় ৩৭ কোটি নারী, অর্থাৎ প্রতি ৮জনে ১জন নারী ১৮ বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশে গত ৮ বছরে ৩ হাজার ৪৩৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের কম। ৭-১২ বছরের মধ্যে ৯৩৩ জন।

আইন ও সালিশ কেন্দ্রের আর এক পরিসংখ্যান: আইন ও সালিশ কেন্দ্রের আর এক পরিসংখ্যানবলছে,দেশে গত ৮বছরে ৩হাজার ৪৩৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের কম। ৭-১২ বছরের মধ্যে ৯৩৩ জন।

বলাৎকারের শিকার ছেলে শিশুরা:

আইন ও সালিশ কেন্দ্রের আর এক হিসেব অনুযায়ী, কেবল ২০২৪ সালেই ছেলে শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে ৩৬টি আর বলাৎকারের চেষ্টা হয়েছে ৩টি।

ইউনিসেফের অপর এক তথ্য: ইউনিসেফের অপর এক তথ্য বলছে, সারা বিশ্বে হিসাব করলে এ সংখ্যা ২৪-৩১ কোটি অর্থাৎ প্রতি ১১ জনে ১টি ছেলে শিশু শৈশবে বলাৎকার বা যৌন নির্যাতনের শিকার হয়।

একাধিক অধিকারকর্মীদের তথ্য: ছেলে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই যৌন নির্যাতনের শিকার হয়, এসব বলছিলেন এ খাত নিয়ে কাজ করা একাধিক অধিকারকর্মী। ছেলে শিশুর যৌন নির্যাতনের ঘটনা প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হলেও খুব কম ক্ষেত্রেই এ নিয়ে সচেতনতা দেখা যায়। এক্ষেত্রে সরকারের শক্তিশালী ভূমিকা রাখার সুযোগ আছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বহুমাত্রিক ধর্ষণের বহুমাত্রিক কারণ বিশ্লেষণ: সুবিধাবঞ্চিত বা বিপজ্জনক স্থানে থাকা শিশুরা বেশি ঝুঁকিতে। ২০২৩ সালের নভেম্বরে ঢাকা মহানগরের শিশুদের ওপর হওয়া যৌন সহিংসতা নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়। এতে শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়ার কারণ হিসেবে কয়েকটি বিষয় তুলে ধরা হয়। যেমন: শিশুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নির্যাতনকারীর যৌনতৃপ্তি লাভ কিংবা নিজেকে নিয়ে পৌরুষযাচিত চিন্তা এক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। এছাড়া শিশুর বাহ্যিক সৌন্দর্যও একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়। শিশু কোন পরিবেশে থাকছে, সে বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। যেমন, সুবিধাবঞ্চিত বা বিপজ্জনক স্থানে থাকা শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। একই কথা বলা হচ্ছে নিম্নবিত্ত শ্রেণির ক্ষেত্রেও। দরিদ্রতার কারণে মা হয়তো বাসার বাইরে কাজ করতে চলে গেলেন, বাচ্চাকে বাসায় রেখে যেতে হলো-এরকম ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে। আর দরিদ্রতার জন্য নিরাপত্তার অভাবও থাকে। এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপন, বৈরী মনোভাব, পারিবারিক দ্বন্দ্বসহ আরও কিছু বিষয়কে শিশু ধর্ষণের কারণ হিসেবে গবেষণাটিতে উল্লেখ করা হয়।

ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগীর পরিস্থিতি আরও ভয়াবহ হয়। গত ২৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতবররা গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করেন। অভিযুক্ত ব্যক্তি ফিরোজ মিয়াকে চড়-থাপ্পড় আর দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার ৯২ হাজার টাকা দিলেও ৫৮ হাজার বাকি রাখা হয়।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানায়,ভয়ে তারা মুখ খোলেনি। পরে বিষয়টি জানাজানি হলে সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালায়।

যশোরের শার্শা উপজেলায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার পর ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটায় ৬০ বছর বয়সী আবু তালেব। গত ৩ ফেব্রুয়ারি-২০২৫ ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা-মা বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানান এবং বিচার চান। স্থানীয় ব্যক্তিরা বিচার না করে বিষয়টি ধামাচাপা দিতে ওই কিশোরীর বাবা-মাকে ভয়ভীতি দেখান। পরে পল্লী চিকিৎসক দিয়ে ওই কিশোরীর গর্ভপাত করানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।

যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে ওই নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন, তাহলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অন্তত ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

আধুনিকতার নামে নোংরামী: আগে এত ইউটিউব-ফেসবুক ছিল না, ইদানীং এসব দেখে দেখে প্র্যাকটিস করতেছে কেউ কেউ। আমরা যতই স্বাধীনতা-স্বাধীনতা করছি কিন্তু নিজের ঘরেই নারী-শিশুরা নিরাপদ নয়। ঘরের ভেতর নিরাপত্তা কে দেবে? এজন্য ধর্মীয় অনুশাসন জরুরী। নারী ও শিশুরা সব সময় ভিকটিম হয়। সেটি যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে নিজের ঘর পর্যন্ত। একটি ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা গেলে ধর্ষণ এমনিতেই কমে যাবে।

সামাজিক অবক্ষয়: ধর্মীয় অনুশাসন ও সামাজিক যোগাযোগের কনটেন্টগুলো নিয়ন্ত্রণ অর্থাৎ অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণ করা প্রয়োজন। একটি ঘটনার পর কয়েক দিন খুব আলোচনা হয়, তারপর আবার আগের অবস্থা ফিরে আসে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও তা কার্যকরের নজির কম। শিশুদের প্রতিবাদ করার সক্ষমতা ও সাহস থাকে না, ফলে সহজ টার্গেট হয় তারা। যারা ধর্ষণের শিকার হয়, তারা ব্যক্তিগত সুরক্ষা ও আইনি সুরক্ষা পান না। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এসব ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন। সামাজিক অনুশাসন ও আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

দ্রুত বিচার না হওয়া: বিচার ছাড়া ধর্ষণ কমবে না। দ্রুত বিচার আইনে বিচার করলে ধর্ষণের ঘটনা অনেক কমে যেত। কারণ অ্যাসিড নিক্ষেপের ঘটনা এক সময় বেড়ে গিয়েছিল,তখন যাবজ্জীবনসহ মৃত্যুদণ্ড পর্যন্ত বিচারের আওতায় আনা হয়। এরপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা কমে আসে। সমাজে এত ধর্ষক, তাদের খুঁজে বিচার করতে পারছি না কেন আমরা? ধর্ষকরা কি এতই প্রভাবশালী? মিডিয়া এত লিখছে কিন্তু তবু কমছে না কেন?ধর্ষকদের বিচারের আওতায় আনা জরুরি। বিচার হবে এক বছর ধরে, এটা মানুষ ভুলে যায়।এভাবে হবে না। দ্রুত বিচার আইন ছাড়া কোনো উপায় নেই।

নির্বাচিত সরকার না থাকা: নির্বাচিত সরকার না থাকায় বর্তমানে পুলিশ-প্রশাসন তৎপর নয়। ধর্ষণের ঘটনা আগেও ছিল। তবে তৃণমূল পর্যায়ে অনেকেই মামলা করতে চান না। দুর্বল শ্রেণির মানুষ মামলাকে হয়রানি কিংবা ভয় মনে করেন। যারা ধর্ষণের ঘটনা ঘটান তারা প্রভাবশালী হলে টাকা-পয়সা দিয়ে সমঝোতা করেন। বর্তমানে অ্যালার্মিং হলো বাচ্চারা বেশি ধর্ষণের শিকার হচ্ছে। শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা যেতে পারে।

ধর্ষকদের শাস্তি: ধর্ষকদের শাস্তির বিষয়ে দেশবাসীকে জানিয়ে একজন রেপিস্টকে যদি জনসম্মুখে সামরিক ট্রায়াল করে শাস্তি দেওয়া যায় তবেই ধর্ষণের মতো ঘটনা কমে আসবে। তাহলে বোঝা যাবে বিচার হয়। যারা ভুক্তভোগী তারা অনেকেই থানায় যেতে পারেন না, তাদের জন্য কোথাও কোনো স্পেস থাকে না। মামলা করলেও পরবর্তী সময়ে তারা কোনো সুফল পান না। তাদের বিভিন্ন প্রলোভন দেখানো হয়।’

প্রশাসনের কর্তৃত্ব না থাকা: প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে বলে হাজারো অভিযোগ রয়েছে। শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে? আজ ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। নারীরা এখন নিরাপদ নয়। প্রশাসন যদি আগের ঘটনাগুলোর বিচার-বিশ্লেষণ করতো তাহলে এমন ঘটনা ঘটতো না। ১৫ বছর তো শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়েছেন। মানুষ নৈতিকতা শিখে পরিবার আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। শেখ হাসিনা ১৫ পাঠ্যবইয়ে শুধু তার পিতা, মাতা, ভাই-বোনকে যুক্ত করে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করেছেন।

৯০ দিনে বিচার:
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গেল ৯ মার্চ-২০২৫ সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে কিছু আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি। স্টেকহোল্ডারদের সঙ্গে কিছুটা পরামর্শ করে, তারপর ফাইনালাইজ করবো। কয়েকদিনের মধ্যে আইনগত পরিবর্তন আনার জন্যআমরা চেষ্টা করবো।

ব্যাখ্যা তুলে ধরে আফিস নজরুল বলেন, তদন্তকারী কর্মকর্তা ৩০ দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করায় মামলার বিচার প্রক্রিয়ায় অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যে সংশোধনী আনবো- সেখানে বলবো যাকে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, তাকে সম্পন্ন করতে হবে, তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। তদন্তের সময় অর্ধেক করে ১৫ দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে যে সময় ছিল তা অর্ধেক করে দিচ্ছি, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলায় বিচার করতে হবে। ১৫ দিনে তদন্ত কাজ শেষ করতে হবে উল্লেখ তিনি আরও বলেন, ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার শেষ না হলেও এ অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলায়।

পুলিশের জিরো টলারেন্স নীতি:
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর বলেন,পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ। ধর্ষণের ঘটনায় সারাদেশে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে আরও তিনি বলেন, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) সেবা চালু করেছে ইতোমধ্যে। দেশের যে কোনো স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজেও অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা।

সমাধাণে বিশ্লেষণ: নানা অজুহাতে শিশু ও নারী ধর্ষণ, নারীকে হেনস্তা এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা আজ নিয়মে পরিণত হয়েছে। এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন বয়সী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার চিত্র দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি,স্বাভাবিক জীবনযাপন এবং তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে সেগুলোর বিচার কার্যক্রম অনেক দেরিতে হচ্ছে। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে সমাজের বোঝা মনে করছেন।

আর দেরী নয় মেঘে মেঘে অনেক বেলা হয়েছে।ধর্ষণ নামের নোংরা মহামারী প্রতিযোগীতা সমাজ থেকে চীরতরে বিদায় করে, সুস্থ্যধারার সমাজ ব্যব্যস্থা ও প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটাতে হলে, কমলমতি ছোট্ট সোনামণি সহ আদর্শীক নাগরিক তৈরী করতে শিশু শ্রেণী থেকে শুরু করে,স্কুল-কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ে চরিত্র গঠনে (১)পাঠ্য বই-এ প্রকৃত ধর্মীয় অনুশাসনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে,(২) প্রতিটি পরিবারে পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসনের আদলে সুশিক্ষার অনুশাসন নিশ্চিত করতে হবে,(৩)সামাজিক দায়বদ্ধতা ও জবাবদেহিতার ক্ষেত্র তৈরী করতে হবে,(৪) সন্তানদের সাথে প্রতিটি মা-বাব বন্ধু সুলভ আচরণ না করে প্রকৃত আদর্শবান পিতা-মাতার ভূমিকা পালন করতে হবে,(৫)শিক্ষকদের শ্রেণীকক্ষ থেকে শুরু করে সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে বয় ফেন্ড বা বন্ধু সুলভ আচরণ পরিহার করে একজন আদর্শীক শিক্ষকের দায়ীত্ব পালন করতে হবে, (৬)দেশের প্রকৃত আলেম-ওলামা,হাফেজ-ক্বারী,মুফতী-মোহাদ্দিস-মোফাসসির এবং হক্কানী পীর মাশায়েখ সহ যারা দ্বীনে ইলেম প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত, তাদেরকে মসজিদ থেকে-মাদ্রাসা,ওয়াজ-মাহফিল থেকে সর্বক্ষেত্র ধর্মীয় অনুশাসন কায়েমে "কম্পালসরি" দায়ীত্ব পালন করতে হবে,(৭)পুলিশের জিরো টলারেন্স নীতি,এই কমন ডায়ালগে থেমে না থেকে,অপরাধ দমনে আইনশৃঙ্খলাবাহিনী সহ দেশ সেবায় নিয়োজিত সকল শ্রেণী পেশার কর্মকর্তা-কর্মচারীদের সহমতপোষণে একযোগে কাজ বরতে হবে,(৮)প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের সুন্দর-সুন্দর কথা শ্লোগান আর প্রেস ব্রিফিং-এ সীমাবদ্ধ না রেখে,পরিবার-সমাজ সংস্কার ও দেশ গঠনে দৃশ্যমান ভূমিকা রাখতে হবে এবং নিজ নিজ দলের চি‌হ্নিত অপরাধীদের দলীয়ভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে,(৯) নেশা ও নেশা জাতীয় কমলপানীয় দেশে উৎপাদন ও আমদানী নিষিদ্ধ করতে হবে,(১০) সোসাল মিডিয়াতে অশ্লীল ভিডিও- পর্নোগ্রাফি বন্ধ জরতে হবে,(১১) অশ্লীল চলচিত্র নির্মাণ থেকে বেরিয়ে এসে বাস্তবধর্মী,জীবন্ত ও আদর্শীক ছায়াছবি নির্মাণ করতে হবে,(১২) টিভি চ্যানেলগুলোতে খোলামেলা বিজ্ঞাপন প্রজার নিষিদ্ধ করতে হবে,(১৩) ধর্ষণ সহ যে কোন অপরাধীদের জামিনের ক্ষেত্রে আইনজীবীদের কমন ডায়ালগ ইয়র অনার আমার মক্কেল নির্দোষ এটা বন্ধ করতে হবে এবং (১৪) ধর্ষকদের জামিন না দিয়ে দ্রুত বিচার শেষ করে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

(ছোট্ট শিশু কাঁদামাটি,যেমন খুসী তেমন গড়ী,সুশিক্ষার আদলে গড়তে হবে তারাতারি,নামী দামী প্রতিষ্ঠান,গাড়ী গাড়ী বই,ভালোর চেয়ে মন্দই বেশী নমেই হৈ,চৈ,যেখানে মোদের হাতে খড়ি,অ আ ক খ শিখি,নেই কোন তাঁর তুলনা,মাতা পিতা আদর্শ শিক্ষার বুনিয়াদ ভূলে গেলে চলবে না)।

মুক্তমত-এর আরও খবর