জুলাই -আগস্ট ২০২৪ আহত, নিহতদের সু-চিকিৎসা ও কর্মসংস্থান সহ রেখে যাওয়া পরিবারের হক আদায় হয়েছে কি? আমাদের আরো চৌকোস হবে
মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের ভাবনা।।
মানবধর্ম এবং মানবতাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ে ঘোষিত হয় সার্বজনীন মানবাধিকার দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে। চলতি বছর সমস্ত মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারে সমান- প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। বর্তমান বিশ্বে মানবতা ও মানবাধিকার যেন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে দেশে চলছে গণহত্যা আর জাতিগত নিধনযজ্ঞ। মিয়ানমারের রোহিঙ্গা, ইথিওপিয়ায় বিদ্রোহ, চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর অমানবিক নির্যাতন, ভারতের কাশ্মীর, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনসহ, এক দশকের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘন যা পরবর্তী প্রজন্মের নিরাপত্তার হুমকিস্বরূপ। বর্তমানে মানবাধিকার কতটুকু অর্জিত বা বিবর্জিত হয়েছে।
মানবাধিকার রক্ষায় মানুষ হওয়া জরুরি।।
একবিংশ শতাব্দীতে মানবাধিকার শব্দটি বহুল আলোচিত এবং পরিচিত একটি বিষয়। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরে জাতিসংঘ কর্তৃক প্যারিসে যদিও মানবাধিকার আনুষ্ঠানিক রূপলাভ করেছে তবে এর সূত্রপাত বহু আগের। রাসুলের (স.) মদিনা সনদ ও বিদায় হজের ভাষণ থেকে শুরু করে ১২১৫ সালের ম্যাগনাকার্টা, ১৬২৮ সালের পিটিশন অব রাইটস ও ১৬৮৯ সালের বিল অব রাইটস থেকে তা এ পর্যন্ত এসেছে। মানবাধিকার বলতে এমন কিছু নূ্যনতম অধিকারকে বোঝানো হয় যা মানুষ হিসেবে প্রত্যেকের জন্য নিশ্চিত থাকা বাঞ্ছনীয় এবং যা ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয় এমন। যেমন- বেঁচে থাকার অধিকার, স্বাধীন চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার ইত্যাদি। জাতিসংঘের ১৯২টি রাষ্ট্রকর্তৃক এ সব অধিকার নিশ্চিতের বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা রক্ষা হচ্ছে না বরং এটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। বিশ্বব্যাপী পুঁজিবাদের বীভৎস অনুশীলন একদিক থেকে মানুষকে নিতান্ত আত্মমুখী করে তুলছে সঙ্গে অসম প্রতিযোগিতায় মানুষ অন্যের অধিকার এবং ও নৈতিকতা যেন ভুলতে বসেছে। শ্রেণি শোষণ, শ্রেণি বৈষম্য, বর্ণ, জাতি, গোষ্ঠী ও ভাষা ইত্যাদির চরম বাদীচর্চা যেন মানুষকে অন্ধ করে তুলছে, এতে মানুষের নাগরিক ও মৌলিক অধিকারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এর কু-ব্যবহার যেন মানুষের ব্যক্তিগত অধিকার থেকে শুরু করে নিরাপত্তার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাসহ যাবতীয় অধিকারের কবর রচনা করতে বসেছে। মানুষ কোথাও নিরাপদ নয়। বিশ্বব্যাপী ক্ষুধা, অপুষ্টি, যুদ্ধ, ধর্ষণ, অঙ্গহানি, গুম, খুন, লুণ্ঠন, গণহত্যা, বিতাড়ন, তথ্য ফাঁস, অনধিকার চর্চা-যেন সাধারণ একটি দৃশ্য। আজ পৃথিবীজুড়ে মানুষ মরছে মানুষের অভাবে। তাই মানবাধিকার রক্ষায় প্রথমত সবাইকে মানুষ হওয়া জরুরি।
জনমানুষের নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখুন।।
মানবাধিকার বলতে সাধারণ অর্থে বুঝি, মানুষের সে সব অধিকার যা জন্মগতভাবে রাষ্ট্র কর্তৃক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃতু্য পর্যন্ত সমানভাবে উপভোগ করতে পারে। কিন্তু মানবাধিকার রক্ষার সাধারণ মানদন্ডে দৃষ্টিক্ষেপণ করলে দেখা যায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখনো তার মৌলিক মানবাধিকার যথাযথ ভোগ করতে পারছে না। জনসাধারণ তাদের অধিকার থেকে বঞ্চিত ও অবহেলিত হচ্ছে। বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার অবস্থা তেমন সন্তুষ্টিজনক নয়। মানুষ এখনো স্বাধীন বাংলায় তার অধিকার নিয়ে কথা বলতে এবং নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পায়। যা আমাদের স্বাধীনতার শব্দকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের কাজের ক্ষেত্রে সমান সুযোগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমান সুযোগের অধিকার, সংখ্যালঘু নির্যাতন রোধ, গুম, বিচার বহির্ভূত হত্যা থেকে মুক্তি কতটুকু নিশ্চিত হচ্ছে তা নীতি-নির্ধারকদের দৃষ্টি দিতে হবে। মানবাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ের (২৬-৪৭ক) অনুসারে সরকার প্রতিশ্রম্নতিবদ্ধ। জনমানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ সাংবিধানিক ব্যবহার, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনের অর্পিত দায়িত্বের প্রতি সচেতনতা নিশ্চিত করতে হবে। তাহলেই মানবাধিকার দিবস পালনের যথার্থতা পাবে এবং মানুষও নিরাপদে জীবনযাপনের নিশ্চয়তা পাবে।
অধিকার হোক সার্বজনীন।।
মানবাধিকার হলো মৌলিক অধিকার, যা প্রত্যেক মানুষের ন্যায়সংগত প্রাপ্য। ভূপৃষ্ঠে ভূমিষ্ঠ প্রতিটি শিশুর জন্য এই অধিকার সমানভাবে বলবৎ; এখানে ধনী-গরিব, ধর্ম-বর্ণ বা জাত-গুষ্টি বিবেচনার কোনো সুযোগ নেই। মানবাধিকার পরিস্থিতিই একটি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির মাপকাঠি। যে সমাজ বা রাষ্ট্রে তার নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের সম্ভাবনা যত বেশি, তার উন্নতি অগ্রগতির মাত্রাও তত বেশি। কিন্তু বর্তমান আধুনিক সভ্যতার যুগেও আমাদের দেশসহ বিশ্বেও বিভিন্ন দেশে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে চরমভাবে। যে কারণে দেশে দুর্নীতি, বেকারত্ব, নারী-শিশু নির্যাতন মাত্রাতিরিক্ত এবং বিশ্ব রেকর্ডের পর্যায়ে পৌঁছেছে। তবে আশার বাণী হলো মানুষের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের সব মানুষ আজ সংকল্পবদ্ধ। যৌতুক, নারী ও শিশু নির্যাতন, এডিস নিক্ষেপ, বাল্যবিয়ে, স্বামী-স্ত্রী তালাক, যৌন হয়রানি, নারী-পুরুষের বৈষম্য, ইভ টিজিং, এনজিও কর্মীদের উপর মানসিক নির্যাতন, নারী নির্যাতন আইনের অপ-প্রয়োগের বিরুদ্ধে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এই অধিকার রক্ষার জন্য যেমন দরকার সচেতন মানবিক গুণাবলি, তেমনি প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের পথে থাকার সৎ সাহস।
মৌল-চাহিদাজনিত সমস্যার সমাধান হোক।।
সামাজিক জীব হিসেবে মানুষের যে সব উপযোগ বা অধিকার অপরিহার্য তাই মৌলিক মানবিক চাহিদা তথা মানবাধিকার। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনসংখ্যা ভারাক্রান্ত দেশ। শুধু তাই নয়, দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, পুষ্টি ও স্বাস্থ্যহীনতা, দুর্নীতি, মাদকাসক্তি ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম সারিতে অবস্থান করছে। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন, ভূমি ও কৃষিনির্ভর অর্থনীতি এবং সুশাসনের অভাবে এ দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা কখনই সঠিকভাবে পূরণ হয়নি। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাদ্য, মানসম্মত বস্ত্র, নিরাপদ বাসস্থান, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, জ্ঞান বিকাশের সহায়ক শিক্ষা ও নূ্যনতম চিত্তবিনোদনের সুবিধা এবং অপরিহার্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। বর্তমানে যাতায়াত-যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির কারণে আজ হয়তো কেউ না খেয়ে বা না পরে থাকে না। শিক্ষা ও কর্মসংস্থানের অভাবসহ সুশাসন ও বলিষ্ঠ রাজনৈতিক পদক্ষেপের অনুপস্থিতি মানুষের মৌলিক চাহিদা পূরণের পথে জটিলতা সৃষ্টি করেছে। উক্ত সমস্যার সমাধানই হোক মানবাধিকার দিবস পালনের মূলমন্ত্র।
চাই মানবাধিকার কমিশনের যথাযথ ভূমিকা।।
মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে সুযোগ-সুবিধা প্রয়োজন যা মানুষকে বিকশিত করতে সাহায্য করে তাই মানবাধিকার। সনদের ধারা ২ অনুযায়ী- এ ঘোষণায় উলিস্নখিত স্বাধীনতা এবং অধিকারগুলোয় গোত্র, ধর্ম, বর্ণ শিক্ষা, ভাষা, রাজনৈতিক বা অন্যবিধ মতামত, জাতীয় বা সামাজিক উৎপত্তি, জন্ম, সম্পত্তি বা অন্য কোনো মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেরই সমান অধিকার থাকবে। কোনো দেশ বা ভূখন্ডের রাজনৈতিক, সীমানাগত বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে তার কোনো অধিবাসীর প্রতি কোনোরূপ বৈষম্য করা হবে না; সে দেশ বা ভূখন্ড স্বাধীনই হোক, হোক অছিভুক্ত, অস্বায়ত্তশাসিত কিংবা সার্বভৌমত্বের অন্য কোনো সীমাবদ্ধতায় বিরাজমান।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। ১৯২টি দেশ মানবাধিকার সনদে স্বাক্ষর করেছে। অন্যান্য যে কোনো সনদের চেয়ে মানবাধিকার সনদ বেশি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও বিস্তৃৃত। প্রত্যেক দেশের সংবিধানে মানবাধিকারগুলো সংরক্ষণ রাখে যা মৌলিক অধিকার হিসেবে পরিচিত। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ থেকে ৪৪ পর্যন্ত ২৫টি মৌলিক অধিকারের মধ্যে ১৮টি সংরক্ষিত করা হয়। কিন্তু দেশে ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আজও নানাভাবে মানবাধিকার বিঘ্নিত হচ্ছে এখনো তা পুরোপুরি কার্যকর হয়নি। মানবাধিকার বাস্তবায়নে মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি সরকার, জনগণ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসতে হবে।
মানবাধিকার কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভুমিকা রাখতে হবে।
অনুরোধক্রমে
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব,
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্হা।
01886 416 777
মানবাধিকার প্রশিক্ষণ কেন প্রয়োজন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:33 pm