মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার সকালের দিকে তেলের দাম সামান্য বেড়েছে। এর আগের সেশনে দাম বাড়ে ১ শতাংশের বেশি।
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে লোহিতসাগর দিয়ে চলাচল করা জাহাজের ওপর হামলা জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে সংকট আরো ঘনীভূত হয়েছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।
এরই মধ্যে লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিতসাগরে হামলা অব্যাহত রাখার আঙ্গীকার করেছে হুতি। মার্কিন টাস্কফোর্সকে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
এমন পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা লোহিতসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।
ফের বাড়লো জ্বালানি তেলের দাম

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:30 pm