জুলাই জাগরণের চেতনা, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার—বাংলাদেশের অঙ্গীকার।

  বিশেষ প্রতিনিধি    04-08-2026    174
জুলাই জাগরণের চেতনা, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

গণতন্ত্র আদায়ে ১৭ বছরের সংগ্রাম ও জুলাই জাগরণে ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ আগস্ট ২০২৬ গণতন্ত্র আদায়ে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম এবং জুলাই জাগরণ উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১২ দলীয় জোট প্রধান জনাব মোস্তফা জামান হায়দার, জোট সমন্নয়ক, বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ সামছুদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম, মহাসচিব, আবু হানিফ, যুগ্ম মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় ঐক্য, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। তারা জুলাই জাগরণ ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ সম্মান, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানবাধিকার সংগঠনের মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী সাংবাদিকদের বলেন, মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। তিনি সকল নাগরিকের সাংবিধানিক অধিকার সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয়-এর আরও খবর