পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসন ও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জামায়াতের
শ্রমিক হত্যার বিচার, নিরপরাধ শ্রমিকদের মুক্তি ও বন্ধ কারখানা চালুর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, নিহত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ, নিরপরাধ শ্রমিকদের মুক্তি এবং বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে নিহত পোশাকশ্রমিক তৌফিক শেখের (২১) মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
নেতারা বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তাঁর অধিকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার গঠিত ছয় সদস্যের মজুরি বোর্ডকে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, বাজারদর, পরিবারের সদস্যসংখ্যা ও মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুপারিশ দিতে হবে। শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত মজুরি ঘোষণা করা জরুরি।
শ্রমিক আন্দোলন ও নাশকতা এক নয়
জামায়াত নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন এবং শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সহিংসতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারখানা ধ্বংস করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। এতে শ্রমিকের কর্মসংস্থান, মালিকের বিনিয়োগ এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
চলমান শ্রম অসন্তোষকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল, নিষিদ্ধ সংগঠন বা স্বার্থান্বেষী মহল উসকানি ও নাশকতার চেষ্টা করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানানো হয়। তবে প্রমাণ ছাড়া সাধারণ শ্রমিকদের দায়ী করা যাবে না। প্রকৃত অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে শ্রমিকদের যৌক্তিক আন্দোলন দমনের নামে হয়রানি, নির্যাতন, অযাচিত বলপ্রয়োগ ও গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানানো হয়।
নিহত শ্রমিকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি
সংবাদ সম্মেলনে গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানানো হয়। নেতারা বলেন, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, কারা দায়ী এবং কেন এমন প্রাণহানি ঘটেছে—তা তদন্তের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।
নিহত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত, অর্থনীতি নিয়ে উদ্বেগ
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের তৈরি পোশাকশিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান, জীবন-জীবিকা ও জাতীয় রপ্তানি বাণিজ্য জড়িত।
বিজিএমইএ ও সংশ্লিষ্ট শিল্প সূত্রের বরাতে নেতারা জানান, চলমান পরিস্থিতিতে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সহস্রাধিক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শত শত কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে হাজার হাজার শ্রমিক কর্মস্থলে যোগ দিতে পারেননি।
এ ছাড়া সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্ধৃত তথ্য অনুযায়ী, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শতাধিক গার্মেন্টস কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং প্রায় ৬২ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি ক্রয়াদেশ বাতিল, সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সরকার, মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় সংলাপের আহ্বান
জামায়াত নেতারা বলেন, শ্রমিক ও মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়। পারস্পরিক আলোচনা, আস্থা, সহমর্মিতা ও সমঝোতার ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ জন্য সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয়।
শ্রমিকদের ন্যূনতম মজুরির পাশাপাশি নিয়মিত মজুরি পর্যালোচনা, ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহে রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালুরও দাবি জানানো হয়। নারী শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারের প্রতি ১৫ দফা দাবি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের প্রতি ১৫ দফা দাবি তুলে ধরে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করা।
২. শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি, আহতদের সুচিকিৎসা ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
৩. কারখানা ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
৪. শ্রমিকদের ওপর অযাচিত বলপ্রয়োগ, নির্যাতন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা।
৫. গ্রেপ্তার নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
৬. রাজনৈতিক বা দলীয় পরিচয়ে শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ করা।
৭. শ্রমিক, কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা।
৮. সরকার, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত কার্যকর সংলাপ আয়োজন।
৯. শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উসকানি, ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিরোধ করা।
১০. বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে আনা।
১১. অন্যায় ও বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্ত শ্রমিকদের পুনরায় কাজের সুযোগ দেওয়া।
১২. শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা, ওভারটাইম ও অন্যান্য আইনগত পাওনা দ্রুত পরিশোধ।
১৩. শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ।
১৪. নারী শ্রমিকদের নিরাপদ, স্বাস্থ্যকর ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা।
১৫. শ্রমিকের কর্মসংস্থান, মালিকের বিনিয়োগ ও জাতীয় অর্থনীতি রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও শিল্পের সুরক্ষা পরস্পরবিরোধী নয়। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। শ্রমিককে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে শিল্পে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় না।
সরকারের প্রতি শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন, শ্রমিক হত্যার বিচার, নিরপরাধ শ্রমিকদের মুক্তি এবং বন্ধ কারখানাগুলো চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। মালিকদের শ্রমিকদের প্রতিপক্ষ নয়, শিল্পের অপরিহার্য অংশীদার হিসেবে বিবেচনা করার এবং শ্রমিক সংগঠনগুলোকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আন্দোলন পরিচালনার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আবদুর রব, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসন ও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জামায়াতের শ্রমিক হত্যার বিচার, নিরপরাধ শ্রমিকদের মুক্তি ও বন্ধ কারখানা চালুর আহ্বান

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:22 pm