স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অর্গানিক শুভেচ্ছা।
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দায়িত্ব দেওয়ার উদ্যোগকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society)।
সংস্থার মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী এক শুভেচ্ছা বার্তায় বলেন, “সার্বজনীন মানবাধিকার, নাগরিক নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন নেতৃত্বের কাছে আমরা মানবাধিকার, আইনের সমতা এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা করি।
তিনি বলেন, দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও মানবিক করতে নৈতিক শিক্ষা ও মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণের আওতায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
ডাঃ মেহেদী আরও বলেন, অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করা জরুরি। থানায়, উপজেলা ও জেলা পর্যায়ে নাগরিকদের অভিযোগ গ্রহণ, আইনি পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বের প্রতি নিম্নলিখিত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান—
১. মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করা।
২. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করা।
৩. নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদার করা।
৪. বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তার সুযোগ সম্প্রসারণ করা।
৫. প্রশাসনে নৈতিকতা, মানবিকতা ও মানবাধিকার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ চালু করা।
৬. নাগরিকদের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী করা।
৭. আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না করে সবার জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করা।
IMJ Society-এর মহাসচিব বলেন, “রাষ্ট্রের শক্তি জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ব্যবহৃত হওয়াই একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা আশা করি, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার ও জননিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেবে।”
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেন এবং মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানান।
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব
International Movement for Justice Society (IMJ Society)
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
01979 566 555
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অর্গানিক শুভেচ্ছা।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:48 pm