চারদিনের সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।
রাষ্ট্রপ্রধানকে আগামী ১৬ মে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জনগণ, সাবেক ছাত্রনেতা এ বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে পাবনায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য। বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশপাশের এলাকা।
আগামী ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:43 pm