রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) সম্ভাবনা খুবই উজ্জ্বল। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষাতে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন নৌবাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নৌবাহিনীর কর্মকাণ্ড ও দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে।
আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। তিনি নৌবাহিনী প্রধানকে পেশাগত দায়িত্ব পালনে যাবতীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ।
সুনীল অর্থনীতির সম্ভাবনা খুবই উজ্জ্বল: রাষ্ট্রপতি

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:29 pm