মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় বিএনপির প্রতিনিধি দল
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আজ রোববার পিটার হাসের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক পরিবেশ দেখতে চায়। সে লক্ষ্যে সম্প্রতি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এরই ধারাবাহিকতায় আজ বৈঠক করলেন বিএনপির সাথে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:42 pm