আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হচ্ছে।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।
এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার।
সেক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিনে দাঁড়াল। রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি আরও এক দিন বাড়বে।
ঈদের ছুটি বাড়ছে এক দিন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:36 pm