ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে মো. সাহাবুদ্দিনের অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত।’
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দুদেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
মো. সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্বে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করেন।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন।
সূত্র: বাসস
নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নরেন্দ্র মোদির অভিনন্দন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:45 pm