ধূমপান ও মাদকমুক্ত সুন্দর পৃথিবী গঠনে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত
ঢাকা: ধূমপান ও মাদকমুক্ত সুন্দর পৃথিবী গঠনের প্রত্যয়ে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভা ঢাকা ইকোনোমিক রিপোর্টস ফোরাম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আশরাফুল আলম রিয়াজ। সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম লাকী এবং সভা সঞ্চালনা করেন অর্থ সম্পাদক ইমারত হোসেন ইমন।
সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এবং ডাঃ হাছান আহমেদ মেহেদী,হাছান আলী,। বক্তারা বলেন, ধূমপান ও মাদকাসক্তি দেশের জনস্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। এ থেকে বর্তমান ও আগামী প্রজন্মকে রক্ষা করতে সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সারাদেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জুমার খুতবা, ওয়াজ-মাহফিল এবং ধর্মীয় আলোচনায় ধূমপান ও মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন ও সকল জনসমাগমস্থলে তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, যুবসমাজকে মাদক ও তামাকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী প্রচারণা পরিচালনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ধূমপান ও মাদকমুক্ত বাংলাদেশ এবং একটি সুস্থ, নিরাপদ ও মানবিক পৃথিবী গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বিস্তারিত আসছে......
ধোঁয়ামুক্ত বাংলাদেশ, সুস্থ আগামীর পত্যয়
নিকোটিনকে না বলুন, জীবনকে হ্যা বলুন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:58 pm