স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ন্যাচারাল মেডিসিন ডক্টরস্ সোসাইটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৪ জুলাই ২০২৬
ন্যাচারাল মেডিসিন ডক্টরস্ সোসাইটির একটি প্রতিনিধিদল আজ (শনিবার) মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি মহোদয়ের, নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
বৈঠকে দেশের জনস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ ও অর্গানিক খাদ্য উৎপাদন, প্রাকৃতিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ন্যাচারাল মেডিসিন ডক্টরস্ সোসাইটির আহ্বায়ক লায়ন ডাঃ কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির মহাসচিব, হেলদি লিভিং প্রাঃ লিঃ, এর কো- অর্ডিনেটর, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম এর সেক্রেটারি,বিশ্ব ধুমপান মুক্ত পরিষদ এর ভাইস প্রেসিডেন্ট, ডাঃ হাছান আহমেদ মেহেদী, ক্যান্সার গবেষক ও লেখক আলহাজ ডাঃ সামছুল ইসলাম, যমুনা হেলথ অ্যাডভান্সমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান একেএম সামছুল কবির মিলন এবং অর্গানিক হার্ভেস্ট অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি মোঃ আল আমিন খান সোহেল।
বৈঠকের এক পর্যায়ে ডাঃ হাছান আহমেদ মেহেদী তাঁর গবেষণাভিত্তিক গ্রন্থ “সবজি, ফল, ফুল, মাছ ও গাছ—মানুষের যে অঙ্গের মতো, সেই খাদ্য প্রাকৃতিকভাবে উৎপাদিত হলে সংশ্লিষ্ট অঙ্গের জন্য উপকারী হিসেবে কাজ করে”-এর একটি সৌজন্য কপি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন।
স্বাস্থ্যমন্ত্রী বইটি আগ্রহের সঙ্গে পর্যালোচনা করেন এবং বইয়ে উত্থাপিত বিভিন্ন বিষয় সম্পর্কে লেখকের সঙ্গে আলোচনা করেন। এ সময় ডাঃ মেহেদী তাঁর গবেষণার উদ্দেশ্য, নিরাপদ খাদ্যের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভা শেষে প্রতিনিধিদল দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক স্বাস্থ্যসেবা বিষয়ে সরকারের সঙ্গে ভবিষ্যতেও গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
(আমার ২য় বই প্রায় লেখা শেষ, কুরআন ও চিকিৎসা)
০১৬১৯ ৪১৬ ৫৫৫

সার্বজনীন স্বাস্থ্য রক্ষায় সব সময় ন্যাচারাল মেডিসিন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:58 pm