উদ্যোক্তা বান্ধব সার্বজনীন বাজেটের দাবি,ডাঃ হাছান আহমেদ মেহেদী

সেক্রেটারি, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম

  বিশেষ প্রতিনিধি    11-06-2026    200
উদ্যোক্তা বান্ধব সার্বজনীন বাজেটের দাবি,ডাঃ হাছান আহমেদ মেহেদী

বাজেটে সম্ভাবনার পাশাপাশি তিন বড় চ্যালেঞ্জ: রাজস্ব চাপ, মূল্যস্ফীতি ও আর্থিক নজরদারি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ঃ প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নানা ইতিবাচক দিক থাকলেও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে, যা বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও করদাতাদের ওপর ভ্যাট ও কর পরিপালনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সরকার মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও বড় অঙ্কের বাজেট ঘাটতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা রয়েছে।

করজাল সম্প্রসারণের লক্ষ্যে টিআইএন বাধ্যতামূলক করা এবং ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যকে কেন্দ্রীয় ডেটা ইন্টিগ্রেশন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগও নতুন উদ্যোক্তাদের জন্য প্রশাসনিক জটিলতা বৃদ্ধি করতে পারে। বিশেষ করে অনানুষ্ঠানিক খাত থেকে উঠে আসা তরুণ ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে বাড়তি নজরদারি তাদের ব্যবসা সম্প্রসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে বাজেট পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে একটি অধিক অন্তর্ভুক্তিমূলক, উদ্যোক্তাবান্ধব ও সার্বজনীন বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন ডাঃ হাছান আহমেদ মেহেদী, মহাসচিব, ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।

তিনি বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে তরুণ উদ্যোক্তাদের টিকিয়ে রাখা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা হলে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

জাতীয়-এর আরও খবর