এফবিসিসিআই নির্বাচন ঘিরে মতিঝিলে মতবিনিময় সভা, সুষ্ঠু নির্বাচনের দাবি

শিক্ষা প্রতিষ্ঠানে লটারির মত, সিলেকশন প্রেসিডেন্ট আর নয়

  বিশেষ প্রতিনিধি    05-04-2026    194
এফবিসিসিআই নির্বাচন ঘিরে মতিঝিলে মতবিনিময় সভা, সুষ্ঠু নির্বাচনের দাবি

এফবিসিসিআই সংস্কার পরিষদের উদ্যোগে আসন্ন এফবিসিসিআই নির্বাচনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ডে আয়োজিত এ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন খাতের উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। সভায় আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, স্বচ্ছতা নিশ্চিতকরণ, ব্যবসায়ী সমাজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, সাড়ে ৪ কোটি ব্যবসায়ীর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান এফবিসিসিআই দেশের ব্যবসায়ী সমাজের “দ্বিতীয় পার্লামেন্ট” হিসেবে বিবেচিত। তাই ব্যবসায়ীদের সার্বজনীন মানবাধিকার রক্ষা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআই কমিটি গঠন করা অত্যাবশ্যক।

তারা আরও বলেন, কোনো প্রকার অনিয়ম, পক্ষপাতিত্ব বা অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করা হলে তা ব্যবসায়ী সমাজ কখনোই মেনে নেবে না। অবিলম্বে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন—অন্যথায় সারাদেশের সকল ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয়-এর আরও খবর