জনগনের ৬৫০ কোটি টাকা লোপাটের বিচার নাকি রক্ষা

  বিশেষ প্রতিনিধি    24-03-2026    32
জনগনের ৬৫০ কোটি টাকা লোপাটের বিচার নাকি রক্ষা

রেলে ২০১৪ সালে নেয়া ৬৫০ কোটি টাকা ব্যয়ে চায়নার ভাঙ্গারি প্লাস্টিক বডি ডেমু ট্রেন আমদানি করে এনে ২/৩ বছরের মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে ৬৫০ কোটি টাকা জনগণের অর্থ। খেলনা ট্রেনে লোপাট হয়েছে পুরো অর্থ। অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই নিয়ে। কিন্তু মামলা হয়নি দুদকে। সব গায়েব করে রাখা হয়েছিল।

কয়েকমাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডেমু ট্রেনের মামলা হয়েছে দুদকে। ভালভাবে তদন্ত হলে অনেক সাহেবেরাই ঝুলে যাবে অবসরে যাওয়ার পরেও।

মজার বিষয় হচ্ছে, এই মামলাকে দুর্বল এবং অন্যদিকে মোড় ঘোরানোর জন্য অতি সম্প্রতি রেল সিদ্ধান্ত নিয়েছে,এই ডেমুগুলোকে মেরামত করে আবার চালানো হবে। মাটির সাথে মিশে যাওয়া প্লাস্টিক বডির কিছু অংশ দাঁড়িয়ে আছে। কোনো যন্ত্রাংশ নেই বগীতে। যন্ত্রাংশ পাওয়াও যায়না। এর আগেও কয়েক কোটি টাকা বাজেট বরাদ্দ করে ঠিক করার ব্যবস্থা নেয়া হয়েছিল কয়েকবার। চালানো যায়নি। টাকাপয়সাই শুধু লুটপাট হয়েছে।

আবার বাজেট বরাদ্দ এবং নতুন করে লুটপাট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাফিয়া সিন্ডিকেট দুদকে দায়ের করা মামলায় দেখাবার চেষ্টা করবে, ৬৫০ কোটি টাকার দুর্নীতি হয়নি। এগুলো সামান্য নষ্ট হয়েছিল, মেরামত করে চালানো চেষ্টা করা হচ্ছে।

এই হচ্ছে রেল। দেশের নম্বর ওয়ান করাপ্টেড ডিপার্টমেন্ট। যেখানে মন্ত্রণালয়ের ভূমিকা একেবারেই শূন্য। রেলের কোনো প্রকল্প রানিং বা সমাপ্ত হবার পর মন্ত্রণালয় থেকে অডিট বা ক্রস চেক করার কোনো রেকর্ড নেই। খোঁজ নিয়ে দেখতে পারেন। কেন নেই, তা বলা নিস্প্রয়োজন।

আশা করি দুদক তার কাজ যথাযথভাবে চালিয়ে যাবে।

জনগনের স্বার্থ রক্ষায়, ডাঃ হাছান আহমেদ মেহেদী, মহাসচিব, ইন্টারন্যশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।

জাতীয়-এর আরও খবর