মিথ্যা তথ্য প্রচারে নারী উদ্যোক্তারা প্রশ্নবিদ্ধ: এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিবাদ

নারী উদ্যোক্তাদের সম্মান ক্ষুণ্ণের অভিযোগে তীব্র নিন্দা

  বিশেষ প্রতিনিধি    21-02-2026    222
মিথ্যা তথ্য প্রচারে নারী উদ্যোক্তারা প্রশ্নবিদ্ধ: এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিবাদ

নারী উদ্যোক্তাদের মর্যাদা নিয়ে অপপ্রচার বরদাস্ত নয়: এসএমই নারী ফোরাম জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যাচার: নারী উদ্যোক্তাদের সম্মান ক্ষুণ্ণের বিরুদ্ধে তীব্র নিন্দা জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে “লোভী তন্নী” নামক এক নারীর অসত্য বক্তব্যের কারণে দেশের হাজার হাজার নারী উদ্যোক্তা আজ প্রশ্নবিদ্ধ ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কর্ম করে খাওয়া স্বাবলম্বী নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে এমন দায়িত্বহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য শুধু বিভ্রান্তি ছড়ায় না, বরং নারী উদ্যোক্তাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশের জন্যও হুমকি সৃষ্টি করে। এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম মনে করে—নারী উদ্যোক্তাদের সংগ্রাম, সাফল্য ও মর্যাদা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক বক্তব্যের উপকরণ হতে পারে না। নারী উন্নয়ন ও উদ্যোক্তা বিকাশের মতো সংবেদনশীল বিষয় নিয়ে অসত্য তথ্য প্রচার করা অনভিপ্রেত ও নিন্দনীয়। এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের পক্ষ থেকে উক্ত মিথ্যাচার ও দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে সত্য তথ্য যাচাইপূর্বক দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ডাঃ হাছান আহমেদ মেহেদী প্রতিষ্ঠাতা সেক্রেটারি এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম যোগাযোগ:01886416777 ইমেইল:bopma08@gmail.com

জাতীয়-এর আরও খবর