সামাজিক সংস্থার উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ।

আসুন মানব কল্যানে ভুমিকা রাখি।

  বিশেষ প্রতিনিধি    21-01-2026    205
সামাজিক সংস্থার উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ। মানুষ মানুষের জন্য,বিত্তবান গরীবের জন্য। মানবাধিকার কন্ঠ ঃ ঢাকা: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াসের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি–এর উদ্যোগে ঢাকা নয়াপল্টন এলাকায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ একরাম উল্লাহ, বিশেষ অতিথি, ভাইস চেয়ারম্যান, প্রফেসর ড. আয়েশা ছিদ্দিকা,মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, ভুইয়া মোহাম্মদ আলী, সহসভাপতি, মোঃ এনামুল হক জীবন, সলিম উল্লাহ মজুমদার সেলিম, নির্বাহী সদস্য হেলাল আহমেদ জনী,ছালিকুজ্জামান তপন, স্হানীয় নেতৃত্ব দেন নয়াপল্টন ইসলাম টাওয়ারের ম্যানেজার ,মোঃ আবু বক্কর সিদ্দিক, আল-আমীন ইসলাম ভবনের ম্যানেজার মোঃ সাকিব হোসেন, ও আজিজুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন সমাজসেবক, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। তারা আরো বলেন, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।” স্থানীয় সুবিধাবঞ্চিত নারী- পুরুষ এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানান। ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও মানবাধিকার, সমাজকল্যাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয়-এর আরও খবর