মানবাধিকার রক্ষায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ।

ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের চমৎকার উদ্যোগ।

  বিশেষ প্রতিনিধি    09-01-2026    206
মানবাধিকার রক্ষায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ।

ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়। কর্মসূচিতে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান শাহিন এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক জনাব আব্দুর রহমান এর সঞ্চালনায় খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি এর নির্বাহী পরিচালক শাহিন আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফজলুর রহমান মিরাজ এবং সোসাইটি ফর সিভিল রাইটস মুভমেন্ট এর সম্মানিত চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল বাসেত। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন শুরু থেকেই মানবাধিকার, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এনামুল হক, মোঃ ওমর ফারুক, ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী, মোহাম্মদ আলী, মনিরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। শেষে সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয়-এর আরও খবর