কক্সবাজার সিটি কলেজে বিএ (দ্বিতীয় বর্ষ) এর পরীক্ষায় মূল পরীক্ষার্থীর পরিবর্তে ভিন্নজন (প্রক্সি) পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ায় মোবাইল কোর্টের বিচারক এক বছর কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করেছেন।
বুধবার ২৬ জুলাই সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ড দেন। দন্ডিত প্রক্সি পরীক্ষার্থীর হলো : মহেশখালীর কালামরার ছরার মৃত ফজলুল কবির ও মৃত নছোয়ারা বেগমের পুত্র শাহাদাত হোসেন (২৭)। ১৯৯২ সালের পাবলিক পরীক্ষা আইনের ৩ (খ) ধারায় এ দন্ডাদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, কক্সবাজার শহরে মহেশখালী কেন্দ্রীক একটি সংঘবদ্ধ প্রক্সি পরীক্ষার্থী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। মাত্র ২ দিন আগেও কক্সবাজার সিটি কলেজে অনুরূপ আরো ২ জন প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে।
সিটি কলেজ কেন্দ্রে প্রক্সি পরীক্ষার্থীর একবছর কারাদণ্ড

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:42 pm