ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিভ্রান্তিকর রোধে জনসচেতনতামূলক সভা

  বিশেষ প্রতিনিধি    14-07-2026    137
ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিভ্রান্তিকর রোধে জনসচেতনতামূলক সভা

ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিভ্রান্তিকর রোধে জনসচেতনতামূলক সভা

ঘোড়াঘাট,প্রদিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী শিক্ষক প্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়া হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার সমাজে বিভ্রান্তি, অসহিষ্ণুতা ও অস্থিরতা সৃষ্টি করে। কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। গুজব ও অপপ্রচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর