ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর ব্রেস্ট ক্যান্সার সচেতনতা পালিত
রাজশাহী হতে- মেসবাহউল আলম দিনার
ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে- সম্প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্প ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক হাসপাতালের সভাপক্ষে আয়োজিত অত্র হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে- আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোমেনা হোসেন নিশি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- প্রতিবছর অক্টোবর মাসে সারা বিশ্বে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস। স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিকভাবে স্তন ক্যান্সার নির্ণয় করে মৃত্যুর হার কমানো যায়। প্রাথমিক ভাবে রোগ নির্ণয় করতে পারলে ৯০থেকে ৯৮ভাগ রোগী সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।
তিনি আরও বলেন- মেয়েদের ন্যায় ছেলেদেরও স্থান ক্যান্সার হতে পারে। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতার মাধ্যমে এই মরণ ব্যাধি হতে একজন মানুষ ঝুঁকিমুক্ত থাকতে পারে।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ হান্নানের সঞ্চালনায়- অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আ.স.ম মামুন শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ক্যান্সার ও টিউমার রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহ মারুফ মোরশেদ। তিনি বলেন, এই মাস পালনের মূল উদ্দেশ্য হলো- সাধারণ মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
গত ২০ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টায় ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষ্মীপুর রাজশাহীর আয়োজিত মেডিকেল ক্যাম্পে- আগত রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোমেনা হোসেন নিশি ও ক্যান্সার ও টিউমার রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহ মারুফ মোরশেদ।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:22 pm