দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি-জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার। আগামীকাল রোববার তাকে ঢাকায় স্বাগত জানানো হবে।
জাতিসংঘ জানায়, ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন লাক্রোয়ার।
আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় অনুষ্ঠিত হতে চলেছে শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক। এর আগে, চারটি বিষয়ভিত্তিক সিরিজ আলোচনার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে।
বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের সহ-আয়োজনে এই প্রস্তুতিমূলক সভার মূল প্রতিপাদ্য ‘জাতিসংঘ শান্তিরক্ষায় নারী’।
বাংলাদেশের পর ২৭ জুন থেকে ৩ জুলাই নেপাল ও ভুটানে যাবেন জাঁ পিয়ের লাক্রোয়ার।
জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকায় আসছেন কাল

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:29 pm