ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত

  বিশেষ প্রতিনিধি    07-04-2026    111
ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত

ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত

মোঃ জাহাঙ্গর আলম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

- -আমার স্বাস্থ্য, আমার অধিকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হাসান সোলাইমান হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোছাঃ মোহাতারিমা ফাতেমা সানি।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কেবল রোগমুক্ত থাকাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাই প্রকৃত স্বাস্থ্য। বর্তমান সরকার প্রন্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। বক্তারা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন অংশ নেন। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত রোগীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও গনমাধ্যকমিরা উপস্থিত ছিলেন।

মোঃ জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট, দিনাজপুর ১৭৩৭৯২৩৯৫৬ তারিখঃ ০৭/০৪/২০২৬ইং

আন্তর্জাতিক-এর আরও খবর