জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে বিশ্বব্যাপী চিকিৎসা ও গবেষকদের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলন ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন (4th International Conference on Traditional & Alternative Medicine)’। এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতিনিধিত্ব করছেন দেশের বিশিষ্ট দুই চিকিৎসক ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম ও ডা. গোলাম মোস্তফা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Inovine Meetings LLC-এর আয়োজনে ২০-২১ জুলাই ২০২৬ টোকিওর বিখ্যাত হিলটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। এবারের প্রতিপাদ্য “Towards a Sustainable Future: Traditional Wisdom & Alternative Therapies in Global Health”, যেখানে টেকসই বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা গঠনে ঐতিহ্যবাহী চিকিৎসাজ্ঞান ও বিকল্প চিকিৎসাপদ্ধতির ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা চলছে।
বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, চিকিৎসাবিজ্ঞানী, শিক্ষক ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা, সমন্বিত স্বাস্থ্যসেবা, ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি এবং হোমিওপ্যাথির বৈশ্বিক সম্ভাবনা নিয়ে একাধিক বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দুই চিকিৎসক বলেন, “বিশ্বমঞ্চে বাংলাদেশের হোমিওপ্যাথির গৌরবময় ঐতিহ্য তুলে ধরার সুযোগ আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আন্তর্জাতিক এ সম্মেলনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল দেশের হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তারা আরও বলেন, বাংলাদেশের হোমিওপ্যাথির অগ্রযাত্রা ও সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও শক্তভাবে তুলে ধরতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে দেশের সাফল্য ও সক্ষমতা যথাযথভাবে উপস্থাপনের জন্য তারা দেশের চিকিৎসক সমাজ, সহকর্মী, শিক্ষার্থী, হোমিওপ্যাথি অনুরাগী এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও পরিচিত ও গ্রহণযোগ্য করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদীর পক্ষ থেকে অর্গানিক শুভেচ্ছা ও অভিনন্দন।
টেলিমেডিসিন সেবা - ০১৬১৯ ৪১৬ ৫৫৫
জাপানে আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সেমিনারে যোগ দিচ্ছেন ডাঃ তারিক- মোস্তফা।
৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:22 pm