ন্যায়বিচার, মানবাধিকার ও শান্তির জন্য—একসাথে কাজ করি, বিশ্বকে বদলে দিই।

এক পৃথিবী, এক মানবতা, এক দাবি—সবার জন্য ন্যায়বিচার

  বিশেষ প্রতিনিধি    16-07-2026    277
ন্যায়বিচার, মানবাধিকার ও শান্তির জন্য—একসাথে কাজ করি, বিশ্বকে বদলে দিই।

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবসে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান

ঢাকা, ১৭ জুলাই: আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস উপলক্ষে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, মাটি ও মানুষের অধিকার রক্ষায় ২৪ শে জুলাই আন্দোলনে আহত নিহত সকল বীরদের এবং জুলাই কন্যাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশি-বিদেশি সকল মানবাধিকার সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।

সংগঠনটির মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস কেবল যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দিন নয়; এটি বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, পরিবেশ ও মানবিক মূল্যবোধ নিশ্চিত না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিচারহীনতার সংস্কৃতি আজও মানবসভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ। এসব অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্রসমূহকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ডাঃ হাছান আহমেদ মেহেদী আরও বলেন, “মানবাধিকারের প্রশ্নে কোনো ভৌগোলিক সীমারেখা নেই। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের অধিকার ক্ষুণ্ন হলে তা সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বিষয়। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশি-বিদেশি সকল মানবাধিকার সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি আন্তর্জাতিক ন্যায়বিচার দিবসে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বিশ্ব গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করে।

প্রকাশের জন্য: ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society)।

আন্তর্জাতিক-এর আরও খবর