মানবতার পাশে থেকে ঈদের শুভেচ্ছা জানালেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান

আসুন মানব কল্যানে ভুমিকা রাখি

  বিশেষ প্রতিনিধি    21-03-2026    107
মানবতার পাশে থেকে ঈদের শুভেচ্ছা জানালেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান

মানবতার পাশে থেকে ঈদের শুভেচ্ছা জানালেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী, মজলুম, অধিকার বঞ্চিত মানুষ, কারাগারে থাকা নিরপরাধ ব্যক্তি এবং হাসপাতালের বঞ্চিত রোগীদের প্রতি আন্তরিক দোয়া, ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আনন্দের হলেও সমাজের অনেক মানুষ আজও বঞ্চিত ও কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “যারা অন্যায়ভাবে কারাবন্দী, যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, এবং যারা প্রবাসে কষ্টে দিন পার করছেন—এই ঈদে তাদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা অব্যাহত থাকবে।” বার্তায় তিনি দেশ-বিদেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আন্তর্জাতিক-এর আরও খবর