বাংলাদেশ প্রথমবারের মতো ব্রেন ডেথ রোগীর শরীর থেকে নেয়া দু’টি কিডনি দু’জনের শরীরে সফলভাবে প্রতিস্থাপনের সক্ষমতা অর্জন করেছে।
এতে নেতৃত্ব দিয়েছেন বিএসএমএমইউ এর রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল।
২০ বছর বয়সী ব্রেন ডেথ নারী সারার শরীর থেকে নেয়া দু’টি কিডনি দুই নারী কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হযেছে বুধবার রাতে। একটি কিডনি প্রতিস্থাপন সার্জারি বিএসএমএমইউতে হয়েছে, আরেকটি প্রতিস্থাপন করেছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন। বর্তমানে দু’জন রোগীই ভালো আছেন।
অধ্যাপক হাবিবুর রহমান বলেন, জেনেটিক ডিজিজে আক্রান্ত ২০ বছর বযসী সারা নামের এক রোগীর বিএসএমএমইউতে একটি সার্জারি হয়। তারপর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সে যখন ব্রেন ডেথের দিকে যাচ্ছে আমরা বুঝতে পারি তখন তার মাকে আমরা কাউন্সিলিং করি। তার স্কুল শিক্ষক মা ব্রেন ডেথ সারার দু’টি কিডনি ও দু’টি কর্ণিয়া ট্রান্সপ্লান্টের অনুমতি দেন। আমরা কিডনি দু’টি ট্রান্সপ্ল্যান্ট করলেও কর্ণিয়া দু’টি এখনো সংরক্ষিত আছে।
কিডনি ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল তিনটায় বিএসএমএমইউতে প্রেস কনফারেন্স করা হবে।
প্রথমবার দেশে ‘মৃত’ মানুষের শরীর থেকে নেয়া কিডনির সফল প্রতিস্থাপন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:34 pm