নতুন কারিকুলামের কারণে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। ফলে এ দুটি পরীক্ষা আর হবে না।
সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২২ ও ২০২৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ২৯ ডিসেম্বর প্রস্তাব পাঠানো হয়।
তাতে বলা হয়েছিল, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক/বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং তৎপরবর্তীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রী উপরিউক্ত প্রস্তাব সানুগ্রহ অনুমোদন করেছেন।
জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:33 pm