বিশ্ব ইসলামী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে গভীর শোক
ঢাকা, ১ মার্চ: বিশ্ব ইসলামী নেতৃত্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, ইরানের সর্বোচ্চ নেতা ও মুসলিম বিশ্বের শ্রদ্ধেয় ধর্মীয় চিন্তাবিদ আয়াতুল্লাহ আলী খামেনি-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি-এর চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ।
রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন মুসলিম উম্মাহর ঐক্য, আত্মমর্যাদা, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ চেতনার এক অবিচল প্রতীক। তাঁর দীর্ঘ নেতৃত্বকালে ইরান কেবল একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং বিশ্ব মুসলিম সমাজের আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় এবং বৈশ্বিক ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থানের জন্য বিশ্বজুড়ে সম্মানিত ছিলেন।
বিবৃতিতে আশরাফ উদ্দিন আহমেদ আরও বলেন, “আয়াতুল্লাহ আলী খামেনির জীবন ছিল আদর্শ, প্রজ্ঞা ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামী মূল্যবোধ, স্বাধীনতা ও মানবমর্যাদার প্রশ্নে তিনি আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন। তাঁর চিন্তা ও দিকনির্দেশনা মুসলিম বিশ্বের রাজনৈতিক ও আধ্যাত্মিক চেতনায় গভীর প্রভাব রেখে গেছে। তাঁর ইন্তেকালে মুসলিম বিশ্ব এক দূরদর্শী অভিভাবক, প্রজ্ঞাবান পথপ্রদর্শক ও সাহসী কণ্ঠস্বরকে হারাল।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ইরানের জনগণ ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এ শোক সইবার শক্তি দান করেন।
নেতৃদ্বয় তাঁর কর্মময় জীবনের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, মুসলিম উম্মাহর ঐক্য ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার যে সংগ্রাম তিনি এগিয়ে নিয়েছিলেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:46 pm