পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেট ছাড়াও ধর্ম চর্চার জন্য বেশ কয়েকবার হয়েছেন খবরের শিরোনাম। বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। সেখানে পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারামের মেঝে পরিষ্কার করতে দেখা যায় রিজওয়ানকে।
শুক্রবার (২৩ জুন) পাকিস্তানি এই ক্রিকেটারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় মেঝেতে পানি ঢেলে ময়লা পরিষ্কার করছেন রিজওয়ান। এর আগে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গেছে এই ক্রিকেটারকে।
রিজওয়ান ছাড়াও হজ করতে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ফখর জামান, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন বাবর-রিজওয়ান। সেখানে গিয়ে হার্ভার্ডের এক শিক্ষিকাকে পবিত্র কোরআন শরিফ উপহার দেন রিজওয়ান।
পবিত্র কাবার মেঝে পরিষ্কার করলেন রিজওয়ান

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:32 pm