বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জায়েদ হোসেন ফারুকীর ইন্তেকালে মহাসচিব ডাঃ মেহেদীর শোক

  বিশেষ প্রতিনিধি    16-10-2026    86
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জায়েদ হোসেন ফারুকীর ইন্তেকালে মহাসচিব ডাঃ মেহেদীর শোক

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জায়েদ হোসেন ফারুকীর ইন্তেকালে ডাঃ হাছান আহমেদ মেহেদীর শোক

নিজস্ব প্রতিবেদক: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট আলেমে দ্বীন ও হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জায়েদ হোসেন ফারুকীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (IMJS) মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী।

এক শোকবার্তায় ডাঃ হাছান আহমেদ মেহেদী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, আলহাজ্ব মাওলানা জায়েদ হোসেন ফারুকীর ইন্তেকাল তাঁর পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গভীর শোকের বিষয়। মহান আল্লাহ তাআলা যেন মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি আরও দোয়া করেন, মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

শোক প্রকাশকারী: ডাঃ হাছান আহমেদ মেহেদী মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJS) আমিন, ইয়া রব্বাল আলামিন।

ধর্ম ও জীবন-এর আরও খবর