কুবির লোক প্রশাসন বিভাগের আন্ত: ব্যাচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৭ তম আবর্তন।

  বিশেষ প্রতিনিধি    14-02-2025    187
কুবির লোক প্রশাসন বিভাগের আন্ত: ব্যাচ  টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৭ তম আবর্তন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের আন্ত: ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এ লোক প্রশাসন-১৫ তম আবর্তনকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন-১৭ তম আবর্তন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। এ সময় লোক প্রশাসন -১৭তম আর্বতন টসে হেরে করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে।

জানা গেছে, ১১৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকেন লোক প্রশাসন -১৫ তম আবর্তন।মাঝের ওভারগুলোতে রানের গতি সচল রাখে। শেষ পর্যন্ত সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। পরে লোক প্রশাসন -১৭ তম আবর্তনের সাইমন ৩ ওভার বল করে সর্বোচ্চ ৪ উইকেট লাভ করে। বোলিং নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন সাইমন। আর টুর্নামেন্ট সেরা হন- লোক প্রশাসন-১৭ তম আবর্তনের নূর মোহাম্মদ জয়।

এদিকে ম্যাচ শেষে লোক প্রশাসন-১৭ তম আবর্তনের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টটির আয়োজক ছিলেন লোক প্রশাসন ১৬তম আবর্তনের মুনতাসির আর মিনহাজ

সারাদেশ-এর আরও খবর