পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা ও র‍্যালী

  বিশেষ প্রতিনিধি    14-10-2026    32
পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা ও র‍্যালী

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা ও র‍্যালী

পবা (রাজশাহী) প্রতিনিধিঃ মেসবাহউল আলম দিনার

পরিবারের সদস্যদের সচেতনতা, আগাম সতর্কবার্তা মেনে চলা এবং সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিতে হবে ঘর থেকেই। এ বার্তা সামনে রেখে পবা উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং নওহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার।

সারাদেশ-এর আরও খবর