সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় গ্রিস প্রবাসীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।
নিহত শফিকুলের বন্ধু মো. রাশেদ আলী বলেন, গ্রিস প্রবাসী শফিকুল স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে একটি বাস চাপা দেয়। এতে শফিকুলসহ তাদের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ মর্গে আছে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় স্ত্রী ও বোনসহ প্রাণ গেল প্রবাসীর

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:30 pm