এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান এর সাথে ইনকিউবেটিদের সৌজন্যে সাক্ষাৎ।

  বিশেষ প্রতিনিধি    29-01-2025    167
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান এর সাথে ইনকিউবেটিদের সৌজন্যে সাক্ষাৎ।

এসএমই ফাউন্ডেশনের জহির টাওয়ার কার্যালয়ে আনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনকিউবেটি সেন্টারের পরিচালক বৃন্দ, আব্দুস সালাম সরদার, মোঃ আব্বাস উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইনকিউবেটি ফোরামের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম আই তুষার মোল্লা, সেক্রেটারি, ডাঃ হাছান আহমেদ মেহেদী, সাংগঠনিক সম্পাদক, শামীম ইমরোজ ও সাদিয়া খান, রুমানা সুলতানা,শারমিন আক্তার, কানিজ ফাতেমা,তাবাসসুম,হক বাজার,সানোয়ার আলম সহ কবি, সাহিত্যিক, শিল্পী সহ বহু গুনে গুনান্নিত উনকিউবেটি উদ্যোক্তাগন।

মো. মুশফিকুর রহমান ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৯৫ সালে ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

প্রায় তিন দশকের ব্যাংকিং খাতের চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্রে সিটিজেন, সিটি ব্যাংক ও এইচএসবিসি এবং বাংলাদেশে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী ও ব্যাংক আল ফালাহ-এ দায়িত্ব পালন করেন।

মো. মুশফিকুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়ে ২২ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।

উল্লেখ্য, তিনি এসএমই ফাউন্ডেশনের ৮ম চেয়ারপার্সন।

অনুষ্ঠানে নুতন চেয়ারপার্সনকে সকল উদ্যোক্তার পন্য একই প্লাটফর্মে বিক্রির জন্য এসএমই সুপার সপ প্রতিষ্ঠার জোর দাবী জানান ফোরামের সেক্রেটারি ডাঃ মেহেদী।

সারাদেশ-এর আরও খবর