ট্রেন চলাচল বন্ধ নিয়ে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে আনা হচ্ছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, হামলাও ভাঙচুরের ঘটনায় রাজশাহী জিআরপি থানায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মাললায় তাকে আদালতে চালান দেওয়া হবে। তাকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশ সদস্যরা রওনা করেছেন রাজশাহীর উদ্দেশ্যে।
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় চুয়াডাঙ্গাতে অভিযুক্ত আটক

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:36 pm