Comilla University : Public Administration

  বিশেষ প্রতিনিধি    20-01-2025    151
Comilla University : Public Administration

পাবলিক এডমিনিস্ট্রেশন যারা পড়ে তাদের বলা হয় -Navigator Of The Nation.ব্রিটিশ শাসন সেই কবেই লুপ্ত হয়ে গেছে,তবে পাবলিক এডমিনিস্ট্রেশন পড়ুয়া শিক্ষার্থীদের শাসন লুপ্ত হয় নাই।কাজেই শাসক হওয়ার ইচ্ছা থাকলে পাবলিক এডমিনিস্ট্রেশনই হতে পারে আপনার প্রথম চয়েজ।

লোক প্রশাসন (Public Administration) বিভাগটি কেমন? এই বিভাগে কেন পড়ব/কেন পড়ব না? এখানে পড়লে কি ধরনের চাকুরী হবে? এই সব প্রশ্নের উত্তর দেয়ার আগে লোক প্রশাসন আসলে কি সেই ব্যাপারটি পরিষ্কার করার প্রয়োজনীয়তা বোধ করছি। কারন বিভাগ হিসেবে এই সাবজেক্টটি কিছুটা আনকমন এবং স্কুল - কলেজের গন্ডির মধ্যে কোথাও পাব্লিক এডমিনিস্ট্রেশন নামের কিছু ছিলো না বলে অনেকেই বিভাগটির সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখেন না। প্রথমেই বলা প্রয়োজন যে, পাব্লিক কথাটির অর্থ হচ্ছে গভর্মেন্ট, এই যে আপনি পাব্লিক ভার্সিটি অর্থাৎ গভর্মেন্ট ভার্সিটিতে পড়ছেন/পড়তে যাচ্ছেন সেই গভর্মেন্ট। সুতরাং পাব্লিক এডমিনিস্ট্রেশন মানে হচ্ছে গভর্মেন্ট

এডমিনিস্ট্রেশন। সরকারের পলিসি প্ল্যানিং থেকে পলিসি ফর্মুলেশন, সরকারি প্রশাসনের রক্ষনাবেক্ষন এবং ম্যানেজমেন্ট ,আইন ইত্যাদি হচ্ছে লোক প্রশাসনের ফোকাস এরিয়া। মোটা দাগে বলতে গেলে লোক প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সরকার এবং সরকারের কার্যক্রমের এমন কোন বিশেষ জায়গা নেই যেটি লোক প্রশাসনের বহির্ভূত। যেকোন প্রতিষ্ঠানের সফলতা / ব্যর্থতা নির্ভর করে একজন প্রশাসকের উপরে। একজন দক্ষ প্রশাসককে তাই হতে হয় একজন মাল্টিডিসিপ্লিনারি মানুষ।

কি কি পড়ানো হয়:

চার বছরের অনার্স কোর্সে এই সাবজেক্টে এডমিনিস্ট্রেশন এর যাবতীয় খুঁটিনাটি পড়ানো হয়।শাসক হতে হলে দেশের রাজনীতি, অর্থনীতি, সংবিধান,সমাজব্য বস্থা,আইন,দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক,দেশের প্রশাসনিক ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয়।এজন্যে পাবলিক

এডমিনিস্ট্রেশন এর শিক্ষার্থীদের Political Science, Economics, Constitution, Sociology, Constitutional Law,International Relations এই সাবজেক্টগুলাও পড়তে হয়। একইসাথে কমার্সের কিছু মৌলিক সাবজেক্ট যেমন Banking,Management এই সাবজেক্টগুলাও পড়তে হয়। বিভিন্ন সাবজেক্টের সমষ্টি নিয়ে লোকপ্রশাসনের সিলেবাস হলেও সিলেবাসটা মোটেও বোরিং বা একঘেয়ে না।এটি মূলত প্র্যাক্টিক্যাল একটা সাবজেক্ট।আর কোর্সভূক্ত টপিকগুলাও অনেক ইন্টারেস্টিং আর সময়োপযোগী।

চাকুরীর বাজারে আসা যাক।প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে এডমিনিস্ট্রেশন। সুতরাং, পাব্লিক এডমিনিশট্রেশন এর পরিসর অত্যন্ত বিস্তৃত।বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর মধ্যে একমাত্র পাব্লিক এডমিনিস্ট্রেশন সাবজেক্টের নামেই একটি মন্ত্রনালয় আছে এবং সেই জনপ্রশাসন মন্ত্রনালয়ে(Ministry of Public Administration) পাব্লিক এডমিনিস্ট্রেশন পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে লোভনীয় পদে চাকুরীর সুযোগ। এছাড়া বিশেষ সুযোগ রয়েছে সরকারি কর্ম কমিশনে। বিসিএসে যতগুলো ক্যাডার রয়েছে এর মধ্যে প্রশাসন, পুলিশ, সিভিল সার্ভিস ক্যাডারে চাকরিতে অগ্রাধিকার পান এ বিভাগের ছাত্রছাত্রীরা। এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন, প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিভাগে তাঁরা অগ্রাধিকার পেয়ে থাকেন।বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানী, মানবাধিকার সংস্থা,বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, ব্যাংক, বিমা, বিভিন্ন এনজিওতে এ বিভাগের ছেলেমেয়েরা ভালো বেতনে কাজ করছেন। অনেকে আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় চাকরি করছেন। দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ বিভিন্ন দেশে এ বিভাগের ডিগ্রিধারীরা এখন ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন।

এত যে সচিব আর প্রশাসনের কর্তাব্যক্তি আছে সবার কিন্তু চাকরি তে জয়েন এর আগে লোক প্রশাসনের উপর কোর্স করতে হয়েছে। তাছাড়া বিসিএস প্রশাসন পাওয়া কেন্ডিডেট রা সরকারিভাবে স্কলারশিপ নিয়ে বাইরে কিন্তু লোক প্রশাসনের উপরই পড়তে যায়।

প্রতিটা সেক্টরই মোটামোটিভাবে এই সাব্জেক্টের জন্য উন্মুক্ত।হাসপাতালে জব করবেন?

তাও আছে প্রশাসনিক কর্মকর্তা নামে সুন্দর একখান পদ।

ভালো ভালো চাকুরী আছে। ★প্রাইভেট ব্যাংকগুলাতে HR বা Human Resource Department নামে একটি শাখা আছে,ওই শাখাতে পাবলিক এডমিনিস্ট্রেশন এর শিক্ষার্থীদেরই রাজত্ব। ★সরকারি বিভিন্ন সংস্থা আর ব্যাংকে চাকুরী তো সাথে আছেই।

★চার বছরের একাডেমিক পড়াশোনায় লোকপ্রশাসনের শিক্ষার্থীদের বিসিএসের প্রিপারেশান অনেকটাই হয়ে যায়, কারণ সাবজেক্টটার বেশীরভাগ টপিকই বিসিএসের

সিলেবাস রিলেটেড। কাজেই যাদের বিসিএস টার্গেট,লোকপ্রশাসন তাদের জন্যে বেস্ট চয়েজ। বিসিএস (প্রশাসন) -এ লোকপ্রশাসনের শিক্ষার্থীদের রাজত্ব সবসময়েই। এমনকি যারা বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডার হয়, তাদের লোকপ্রশাসন নিয়ে বছরখানেক পড়াশোনা করতে হয়- কাজেই এদিক দিয়েও আপনি এগিয়ে থাকবেন।

আমাদের (কুবি) বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে,লোক প্রশাসন হচ্ছে অন্যতম একটি Royal Department. বর্তমানে ডিপার্টমেন্ট এর ২০২৩-২৪ সেশন এর শিক্ষার্থীদের নিয়ে ১৮তম ব্যাচ রানিং আছে। এই বিভাগে রয়েছে প্রতিশ্রুতিশীল,মেধাবী শিক্ষক শিক্ষিকা।রয়েছে গোল্ড মেডেলিস্ট শিক্ষার্থী।আরো রয়েছে,এই বিশ্ববিদ্যালয়ে, এই বিভাগে পড়াশোনা করে,এই বিভাগে বর্তমানে শিক্ষক হিসেবে যোগদান করা সাবেক শিক্ষার্থী।তাছাড়া বিভাগটির একটি বড় আকর্ষন হচ্ছে ছাত্র - শিক্ষক সম্পর্ক। বিভাগটিতে রয়েছে সেমিনার রুম,লাইব্রেরী,কম্পিউটার ল্যাব। রয়েছে PAA এর মত সংগঠন, যেটি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক সেমিনার,পড়াশুনা,কো - কারিকুলামের এক্টিভিটিস,খেলাধুলাসহ আরো নানান বিষয় নিয়ে কাজ করে। এছাড়া মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথী

শিক্ষকদের পদচারনায় মুখর হয়ে থাকে লোক প্রশাসন বিভাগ। স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম,সোশ্যাল ওয়ার্ক ইত্যাদিতে লোক প্রশাসন বিভাগটি বেশ সক্রিয়। সামাজিক বিজ্ঞান অনুষদ বিল্ডিং এ যতগুলো বিভাগ রয়েছে, তারমধ্যে পাব্লিক এডমিনিস্ট্রেশন বিভাগটি সবচেয়ে সুন্দরভাবে সাজানো এবং গোছানো এমন দাবী করলে অত্যুক্তি হবে না। সবমিলিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মধ্যে লোক প্রশাসন বিভাগ নিজেকে অন্যতম সেরা একটি বিভাগ হিসেবে দাবী করার যোগ্যতা রাখে।

মো: ইসমাঈল হোসেন নাঈম
সেশন: ২০২২-২৩
লোক প্রশাসন বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সারাদেশ-এর আরও খবর