নিরাপত্তাহীন কুবির মেইন ফটক....

  বিশেষ প্রতিনিধি    20-01-2025    123
নিরাপত্তাহীন কুবির মেইন ফটক....

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় নিয়মিতভাবেই নিয়ন্ত্রণহীন গতিতে সিএনজি, অটোসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।

অজ্ঞাতবশত কারণে যেকোনো সময় দূর্ঘটনার স্বীকার হতে পারে শিক্ষার্থীরা।

কুবির শিক্ষার্থী ফারজানা তিশা বলেন, প্রতিদিন ভয়ে ভয়ে রাস্তা পার হতে হয়।চালকরা এই জায়গায় এসে একটুও স্লো করেনা।

আরেক শিক্ষার্থী নাদিয়া আফরোজ বলেন, আমার মতো যারা রাস্তা পার হতে ভীতু, তাদের জন্য এটা মাস্ট দরকার। মারাত্মক ভয় লাগে এই বিষয়টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম বলেন,

প্রধান ফটকের সামনে দুইপাশে নির্দিষ্ট দূরত্বে দুইটা স্পিডব্রেকার অতি প্রয়োজনীয়, এতে গতি নিয়ন্ত্রণের পাশাপাশি দূর্ঘটনার সম্ভাবনা কমে আসবে। তা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সারাদেশ-এর আরও খবর