পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

  বিশেষ প্রতিনিধি    19-01-2025    88
পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে গতকাল রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ এবং ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’- এই দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। হামলার ঘটনা এখন পর্যন্ত বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ-এর আরও খবর