কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

  বিশেষ প্রতিনিধি    19-01-2025    91
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

চাঁদপুরের শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে এ অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সভাপতি মোঃ রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতি মোঃ রাসেল হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য চাঁদপুরের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং একে অপরকে সহযোগিতা করা। নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমাদের ঐক্যের নিদর্শন।”

অতিথিরা চাঁদপুর এসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।

বি:দ্র: আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক পর্বে চাঁদপুরের ঐতিহ্যবাহী গান, নাচ এবং নাটক পরিবেশন করা হয়। সকল নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের জন্য ছিলো ক্রেস্ট এবং অতিথিদের জন্য ছিলো বিশেষ উপহার।

সারাদেশ-এর আরও খবর