জাতীয় জাদুঘরে স্বৈরাচারীর ১৬ বছর শীর্ষক কার্টুন প্রদর্শনীর উদ্বোধন!

  বিশেষ প্রতিনিধি    09-10-2024    100
জাতীয় জাদুঘরে স্বৈরাচারীর ১৬ বছর শীর্ষক কার্টুন প্রদর্শনীর উদ্বোধন!

মানবাধিকার ডেক্স : মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে স্বৈরাচারীর ১৬ বছর শীর্ষক কার্টুন প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বশ্রেণীর দর্শকের জন্য প্রতিদিন গ্যালারি খোলা থাকবে।

বাংলাদেশ কার্টুনিস্ট ফোরাম ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাষ্ট্রচিন্তক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বাংলাদেশ কার্টুনিস্ট ফোরামের সভাপতি প্রখ্যাত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট ইব্রাহিম মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ এর নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদি, যুগ্ম মহাসচিব, অধ্যক্ষ একরাম উল্ল্যাহ, ঢাকা বিভাগীয় সেক্রেটারি, লেখক, সাহিত্যিক ও কলামিস্ট মোঃ এনামুল হক জীবন, ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট, সাংবাদিক ভুইয়া মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,কার্টুনিস্ট আসিফুল হুদা, দেশীয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার প্রমুখ।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদী, স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে সাধারণ মানুষের কথা বলার কোন অধিকার ছিল না। আমার দেশ পত্রিকাসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়। লেখক, চিত্রশিল্পী কারোরই কোন স্বাধীনতা ছিল না। তিনি বলেন, শেখ হাসিনা আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন। জেল থেকে বের হওয়ার পর দেশ ছাড়তে বাধ্য করেছেন।

কার্টুনিস্টরা তাদের সুচিন্তিত তুলির আঁচড়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলের বাস্তবতাকে তুলে ধরেছেন। খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর এখন মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। শেখ হাসিনার জুলুম নির্যাতনের এই কার্টুন চিত্র নতুন প্রজন্মকে জানিয়ে দেবে শেখ হাসিনা কতটা কায়েমি স্বার্থবাদী ও নির্মম শাসক ছিলেন।

সারাদেশ-এর আরও খবর