রাজশাহী মোহনপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা খুন আহত, ১ জন।

  বিশেষ প্রতিনিধি    26-09-2024    61
রাজশাহী মোহনপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায়  বিএনপি নেতা খুন  আহত, ১ জন।

রাজশাহী মোহনপুর ধুরুইল ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ধুরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপি দলের কর্মী, মোঃ সাদ্দাম হোসেন নিহত হয়েছেন (৫০) আহত হয়েছেন নিহত সাদ্দাম হোসেনের বড়, ভাই বুলবুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক।

আওয়ামী সন্ত্রাসীরা সঙ্ঘবদ্ধ হয়ে ধুরুইল ইউনিয়নের বড় পালশা প্রাইমারি স্কুলের পাশে আনুমানিক বৈকাল ৫:৩০ দিকে ধুরুইল ইউনিয়নে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন ও তার চাচা এক্সার হোসেন, অতর্কিতভাবে সাদ্দাম হোসেন ও তার বড় ভাই মো বুলবুলের উপরে হাসোয়া, রামদা, দিয়ে এলোপাথাড়ি, ভাবে কুপায় স্থানীয় লোকজন সাদ্দাম হোসেন ও তার বড় ভাই, বুলবুলকে উদ্ধার করে। মোহনপুর হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

ও আহত সাদ্দামের বড় ভাইয়ের অবস্থার অবনতি দেখলে বুলবুলকে, রাজশাহী মেডিকেল হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় লোকজনের মুখে জানা যায় দীর্ঘদিন যাবত ক্ষমতায় থাকা আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, আক্তার হোসেন ও তার চাচা মোঃএকসার বিএনপি কর্মীদের উপর বিভিন্নভাবে বিভিন্ন সময় হামলা করে আসছে আজকে বিকাল ৫:৩০ টার দিকে একসঙ্গে আওয়ামী ছাত্রলীগের দলবল নিয়ে দেশী অস্ত্রশস্ত্র দিয়ে বিএনপি দলের কর্মী সাদ্দাম ও তার ভাই মোঃ বুলবুলের উপর হামলা চালায় ঘটনা স্থল থেকে এলাকাবাসী এবং এলাকাবাসী বলেন মোহনপুর ভারপ্রাপ্ত ওসিকে ঘটনা জানালে ঘটনা স্তলে এসে মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং হত্যাকারী প্রধান আসামি একসার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মোহনপুর থানা পুলিশ

সারাদেশ-এর আরও খবর