রাজধানী ঢাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনে মাত্র কয়েক ঘণ্টা মিলছে পাইপলাইনের গ্যাস। সাধারণত মাঝ রাতে গ্যাস এসে আবার ভোর না হতেই চলে যায়। কিছু কিছু এলাকায় দিনের বেলায় গ্যাস মিললেও নিভু নিভু করে জ্বলে চুলা। আবার বিনা ঘোষণায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘটনাও নিয়মিত হচ্ছে।
গ্যাস সংকটের এমন চিত্র পাওয়া গেছে রাজধানীর সাভার, কদমতলী, কামরাঙ্গীরচর, কুড়িল বিশ্বরোড, নদ্দা, বেইলি রোড, মগবাজার ওয়্যারলেস গেট, মিরপুর, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ বিভিন্ন এলাকায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ এলাকার বাসিন্দারা।
গ্রাহকরা জানিয়েছেন, পাইপলাইনের গ্যাস রাত ১১টার পর আসে আবার ভোরবেলাতেই চলে যায়। দিনের বেলা কোথাও কোথাও গ্যাস আসলেও চাপ একেবারেই কম। বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকছেন। কেউ কেউ রাতেই রান্না করছেন কিংবা হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। আবার বৈদ্যুতিক চুলায় মাঝেমধ্যে খিচুড়ি রান্না করে খাচ্ছেন কিছু পরিবার। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বাচ্চাদের খাবার তৈরি করা নিয়ে।
সাভারের বাসিন্দা রোকসানা আক্তার বাংলাদেশ নিউজ কে বলেন, রাত ১২টায় এসে ভোর ৭টায় চলে যায় গ্যাস। দিনের বেলা গ্যাস পাওয়ার আশা যেন আকাশ কুসুম কল্পনা। ফলে যে সময়টায় ঘুমাতে যাওয়ার কথা সে সময়টাতে রান্নাই করা যাচ্ছে না। এদিকে রাতের ঘুমে অনিয়ম হওয়ায় শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
কামরাঙ্গী চরের বাসিন্দা সবুজ মিয়া জানান, আমাদের এখানে রাত ১১টায় গ্যাস আসে, ভোর ৫ টার আগেই চলে যায়। এলাকায় গ্যাস সংকট তীব্র ও দীর্ঘদিনের সমস্যা। এর কোনো সমাধান বা পরিবর্তন হচ্ছে না। খাদ্য তো মৌলিক চাহিদা। এতে তো আর ছাড় দিলে চলে না।
কাঁঠালবাগানের বাসিন্দা শাকেরা তাসনীম ইরা বলেন, গ্যাস না থাকা এখন নিত্য ঘটনা। বাসায় ছোট বাচ্চাদের খাওয়া নিয়ে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া আত্মীয়-স্বজনরা বেড়াতে আসলে হোটেল থেকে খাবার কিনে আনতে হয়।
দীর্ঘদিনের এই ভোগান্তি অবসানের আশায় সবাই অপেক্ষা করছে। নতুন সরকারের কাছে রাজধানী বাসির আকুল আবেদন এই সমস্যাটা দ্রুত সমাধান করে দেয়া হোক।
তীব্র গ্যাস সংকটে ভোগান্তি,দ্রুত সমস্যা সমাধানের আশায় রাজধানীবাসী

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:36 pm