দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সাপ্তাহিক সাধারণ ছুটিসহ টানা ছুটিতে অনেকেই গিয়েছেন বাড়িতে। কেউ কেউ ভোট দিতে আবার কেউ কেউ ছুটি কাটাতে। আজ সোমবার শেষ হয়েছে ছুটি। তাই রাজধানীর যান চলাচল পূর্বের অবস্থায় ফিরে যেতে শুরু করেছে। আজ বিকেলের পর থেকে রাজধানীতে ফিরে এসেছে সড়কের সেই চিরচেনা যানজট।
আজ দুপুর অবধি রাজধানীর সড়কে খুব একটা যানচলাচল দেখা যায়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানচলাচল। সাড়ে ৪টার পর থেকে তা বেড়ে সড়কে তৈরি করে জট। গুলিস্তান থেকে শান্তিনগর হয়ে রামপুরা-টঙ্গী সড়কে দেখা যায় বিপুল যানবাহন। অনেকটাই থেমে থেমে চলতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহণ, রিকশা ও অন্যান্য যানবাহন। গাবতলী থেকে ফার্মগেট, উত্তরা থেকে আজিমপু-গুলিস্তান, মহাখালী থেকে গুলিস্তান সড়কেও ছিল যানজট।
এক যাত্রী জানান, কাল থেকে পুরোদমে অফিস শুরু। তাই আজ ঢাকায় ফিরেছেন তিনি। বাড়িতে গিয়েছিলেন ভোট দিতে। তবে, আজ ফেরার পথে সন্ধ্যায় রাজধানীর প্রবেশপথ সায়েদাবাদেই পেয়েছেন যানজট।
আব্দুল মান্নান নামে এক রিকশাচালক জানান, আজ সকালে রাস্তাঘাটে যানবাহন ছিল না বললেই চলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে যানবাহন। আর বিকেলের পর থেকে শুরু হয় যানজট।
টানা ছুটি শেষে রাজধানী ফিরেছে চেনা রূপে

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:34 pm