ময়মনসিংহের ভালুকায় একটি চায়না ফ্যাক্টরির গোডাউনের ভেতর পানির গর্ত থেকে আফাজ উদ্দিন শেখ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আফাজ উদ্দিন শেখ উপজেলার পাড়াগাঁও গ্রামের নলুয়াকুড়ি এলাকার মরহুম পুকাই শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফাজ উদ্দিন শেখ কিছু দিন আগে ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরির গোডাউনে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন। বুধবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে ওই কারখানার গোডাউনের একটি পানির গর্তে তার লাশ ভাসতে দেখেন আরেক নৈশপ্রহরী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহজাহান জানান, আফাজ উদ্দিন ওই ফ্যাক্টরিতে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সাধারণত দিনে ডিউটি করেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাতেই তার লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ভালুকায় গোডাউন থেকে লাশ উদ্ধার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:34 pm